বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও অপর আরেকটি ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷ উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি ঝিনাইদহের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ্যাকশান শুরু মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: বিচারের পাশাপাশি দরকার প্রাতিষ্ঠানিক সংস্কা জেলেদের প্রাপ্য চাল না দিয়ে হুমকি,,ডাবলুগঞ্জের ইউপি সদস্য বাবুল গাজীর বিরুদ্ধে অভিযোগ দূর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটঘরিয়ায় জাল দলিলের মাধ্যমে নামজারি করে জমি আত্মসাতের চেষ্টা বইস্যার চর থেকে ১৫টি মহিষ ডাকাতির অভিযোগ, মামলা আদালতে প্রেরণ চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা

জনগণ সব দল দেখেছে, এবার জামায়াত ইসলামকে ক্ষমতায় দেখতে চায় — অধ্যাপক মুহাম্মদ শাহ আলম

খন্দকার জলিল জেলা ব্যুরো প্রধান, পটুয়াখালী

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মুহাম্মদ শাহ আলম বলেছেন জনগণ বহু দলকে ক্ষমতায় দেখেছে, এবার তারা পরিবর্তন চায় এবং জামায়াত ইসলামকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিতে চায়।

সোমবার ২৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় গলাচিপা পৌরসভার মহিলা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক আমির মাওলানা ইয়াহিয়া খান, উপজেলা সংগঠনের আমির মাওলানা মো. জাকির হোসেন, গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ মো. শাহআলমসহ বিভিন্ন নেতাকর্মী।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সত্যের পক্ষে থাকেন এবং সংকটময় মুহূর্তে জনগণকে সঠিক পথ দেখান। দেশের দুর্নীতির লাগাম টেনে ধরতে আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি অভিযোগ করে বলেন, এমনও শোনা গেছে একজন মন্ত্রীর তিনশত ষাটটি বাড়ি রয়েছে। জামায়াত ইসলামী এই অপব্যবহার এবং দুর্নীতি বন্ধ করতে চায়।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রয়োজন। জুলাই সনদের স্বীকৃতি এবং ছাত্র জনতার আন্দোলনের ন্যায্য মর্যাদা দিতে হবে। তিনি স্লোগান দেন জিতবে এবার ছাত্র জনতা, জিতবে এবার চাষাভুষা, জিতবে এবার মাঝি মাল্লা, জিতবে এবার দাড়ি পাল্লা।

অধ্যাপক শাহ আলম বলেন, ৮টি ইসলামী দল নিয়ে জোট গঠনের প্রক্রিয়া চলছে। এখনো কাউকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়নি। তবে তিনি আশাবাদী যে গলাচিপা দশমিনা আসনটি জামায়াত ইসলামীই পাবে।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন সম্পর্কে তিনি বলেন, তাকেও এখনো মনোনয়ন দেওয়া হয়নি। তিনি চেষ্টা করছেন, তাকে স্বাগত জানাই। গণঅধিকার পরিষদের প্রধান নুরুল হক নুর সম্পর্কে তিনি বলেন, তিনি দলের প্রধান, তার মনোনয়ন নিশ্চিত।
তিনি জানান, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের প্রতিপক্ষ নয় বরং নির্বাচনী প্রতিযোগী হিসেবে দেখেন। ৩৪ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, তার হাজার হাজার প্রাক্তন ছাত্রছাত্রীই তার মূল শক্তি যা অন্য কারো নেই।

নির্বাচিত হলে গলাচিপা ব্রিজসহ গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, ঘুষ ও দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা এবং স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।