শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গা ২আসনে দর্শনা পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় মশিউর রহমান

মোঃ আসাদুজ্জামান আসাদ ‌,স্টাফ রিপোর্টার:-

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঐতিহ্যবাহী দর্শনা পৌরসভার রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আলোচনা ও তৎপরতা শুরু হয়েছে। সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। এ আলোচনায় গুরুত্বের সঙ্গে উঠে আসছে দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক আলহাজ্ব মশিউর রহমানের নাম।বর্তমানে তিনি দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক, দর্শনা প্রেসক্লাবের দাতা সদস্য, সাবেক প্রভাষক, সাবেক ছাত্রনেতা এবং মেমনগর বিডি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও দীর্ঘদিন ধরে তিনি ব্যবসায়ী সমাজের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের একাধিক নেতা-কর্মীর দাবি, দলীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সংকটকালে মশিউর রহমান নেতাকর্মীদের পাশে ছিলেন। ফলে দলের অভ্যন্তরে তাকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে দেখার আগ্রহ বাড়ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন দুর্যোগ ও সংকটকালে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সাম্প্রতিক সময়ে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও মহল্লায় গণসংযোগ কার্যক্রম পরিচালনার মাধ্যমে তিনি স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছেন বলে সংশ্লিষ্টদের অভিমত।স্থানীয় ভোটারদের একাংশের মতে, তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব হিসেবে মশিউর রহমান মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করলে পৌর এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনসেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলেও তাদের প্রত্যাশা।
এদিকে, স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত ও জনগণের সমর্থনের ভিত্তিতে মশিউর রহমান নির্বাচনে অংশগ্রহণ করলে তা ইতিবাচক প্রভাব ফেলতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক কাউন্সিলর বলেন, মশিউর রহমান নির্বাচনে অংশ নিলে আমি ব্যক্তিগতভাবে তার পক্ষে কাজ করার বিষয়ে আগ্রহী। তার পরিচ্ছন্ন ভাবমূর্তি স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
এছাড়া পৌর এলাকার সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, শিক্ষক সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।তবে এখনো নির্বাচন কমিশন পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেনি এবং কোনো রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেনি।এ বিষয়ে আলহাজ্ব মশিউর রহমান বলেন,সরকার ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হলে এবং দল আমাকে মনোনয়ন দিলে, পাশাপাশি পৌরবাসীর সমর্থন ও সহযোগিতা পেলে, আমি মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।তিনি দর্শনা পৌর এলাকার সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা