রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংগ্রামী নেত্রী নাদিয়া পাঠান পাপনের মনোনয়ন প্রত্যাশা সংবেদনশীল অংশগুলোকে অতিরঞ্জিত করা হয়নি। ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নিশাত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার কিশোর অপরাধ রোধে শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার আহ্বান মেয়রের ব্রাহ্মণবাড়িয়ায় শতবর্ষী খাল ভরাট করে দখলের অভিযোগ, কৃষি ও জনজীবনে বিপর্যয়ের আশঙ্কা চুয়াডাঙ্গা দর্শনায় নিষিদ্ধ ৬৫ পিস ইয়াবা সহ মাদক কারবারি আটক ভাওয়াল রিসোর্টে অভিযান:দেশি-বিদেশি মদসহ আটক ৬ চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ, বাড়ির বাইরে অবস্থান সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নওগাঁর বদলগাছীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। রূপনগরে বাইতুল মামুর জামে মসজিদের ৫ম তলার নির্মাণকাজের উদ্বোধন করেন

চুয়াডাঙ্গা দর্শনায় নিষিদ্ধ ৬৫ পিস ইয়াবা সহ মাদক কারবারি আটক

মোঃ আসাদুজ্জামান আসাদ।

স্টাফ রিপোর্টার:-

দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।শনিবার (১৮ এপ্রিল ) সন্ধ্যা সাড়ে ৬ টায় দর্শনা পৌরসভার রেলকলোনী (মোবারকপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি হলেন- দর্শনা পৌরসভার মোবারকপাড়া মৃত মোহাম্মদ হোসেন ছেলে নুরু হোসেন (৬২)।পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসানের তত্ত্বাবধানে থানা পুলিশের একটি টিম
গোপন সংবাদের ভিত্তিতে রেলকলোনী মোবারক পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নুরু হোসেন বাসায় অভিযান চালিয়ে বাসা তল্লাশি করে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত জনসাধারণ ও সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়। পুলিশ আরও জানায়, এ ঘটনায় আটককৃত বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দর্শনা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।দর্শনা থানা পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা