রবিবার, ০৩ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
যশোর শহরের বারান্দীপাড়া এলাকায় প্রবাসীর সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সাথে উধাও স্ত্রী,সঙ্গে টাকা-স্বর্ণ তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-১ রোববার রাতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ টেকনাফে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার: স্বামী পুলিশ হেফাজতে আহমদ নিয়াজ রচিত “দ্য গ্যালাক্সি অব ডেভেলপমেন্ট” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ফুট পেট্রেলিংককালে ৫১টি মালা ফাঁদ উদ্ধার জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও গণমিছিল মালয়েশিয়ায় খুন হওয়া সেই যুবকের লাশ ফিরল দেশে, বাড়িতে শোকের মাতম ঝিনাইদহে যাত্রীবাহি বাস থেকে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদক ক্রিস্টাল মেথ জব্দ

চুয়াডাঙ্গা জেলা গড়াইটুপি ইউনিয়ন সড়াবাড়ীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জামায়াতে ইসলামীর বিজয়

এস কে ইয়াছিন সিনিয়র স্টাফ রিপোর্টার মাতৃজগত পত্রিকা

চুয়াডাঙ্গা জেলার সড়াবাড়ীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল উৎসবমুখর। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে শেষ পর্যন্ত বিজয় অর্জন করেছে জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল।

নির্বাচন ঘিরে স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক আগ্রহ দেখা যায়। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভিড় জমায় শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনার মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়।

বিজয়ের পর জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীরা জানান, এ জয় মাদ্রাসার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও সুষ্ঠু পরিচালনার জন্য জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।

অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ফলাফল মেনে নিয়ে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন এবং ভবিষ্যতে মাদ্রাসার উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা