বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ভালুকায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের

চুয়াডাঙ্গা জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মোঃ আসাদুজ্জামান আসাদ ‌ স্টাফ রিপোর্টার:- জীবননগরে পাম্পে কাগজপত্র বিহীন মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া তেল নিতে যাওয়া দুই চালককে জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পাম্পে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলের কাগজপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন। এ সনয় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ২ জন ব্যক্তিকে ১ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন বলেন, তেল সরবরাহ নিশ্চিত করতে তিনি জীবননগরে দায়িত্ব পালন করছেন। নিয়মিত তদারকির অংশ হিসেবে তিনি আজ বিভিন্ন তেল পাম্প ও এজেন্সি পয়েন্ট পরিদর্শন করেন। এ সময় মোটরসাইকেলের কাগজপত্র যথাযথভাবে যাচাই করা হয় এবং দুজনকে জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা