শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

চুয়াডাঙ্গার বেগমপুরের কৃতি সন্তান রাকিবুল ইসলাম বিজিবির প্রথম কমিশনপ্রাপ্ত কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা জেলার বেগমপুর গ্রামের কৃতি সন্তান মো. রাকিবুল ইসলাম বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর সহকারী পরিচালক (Assistant Director) হিসেবে কমিশনপ্রাপ্ত হয়ে জেলার জন্য এক অনন্য গৌরবের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি চুয়াডাঙ্গা জেলার ইতিহাসে বিজিবির প্রথম কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে এই বিরল সম্মান অর্জন করেছেন।

সম্প্রতি বিজিবি ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ (BGTC&C)-এ আয়োজিত বর্ণাঢ্য র্যাংক অ্যাডর্নিং (Rank Adorning) অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে আনুষ্ঠানিকভাবে সহকারী পরিচালক পদমর্যাদার র্যাংক পরিয়ে দেওয়া হয়। এ অর্জনের মধ্য দিয়ে তিনি বিজিবির একজন প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

জানা যায়, রাকিবুল ইসলাম প্রায় এক বছরব্যাপী কঠোর ও নিবিড় সামরিক প্রশিক্ষণ সফলতার সঙ্গে সম্পন্ন করেন। প্রশিক্ষণকালীন সময়ে তিনি বিজিবি ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের পাশাপাশি বাংলাদেশ মিলিটারি একাডেমি (BMA)-তেও গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন। তাঁর মেধা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও পেশাদার দক্ষতা প্রশিক্ষণকালেই প্রশংসিত হয়।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, তিনি Potential Assistant Director Course-8-এ অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখে তৃতীয় স্থান অর্জন করেন। এই কৃতিত্ব তাঁর অধ্যবসায়, পরিশ্রম ও যোগ্যতার উজ্জ্বল প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

কমিশন লাভের পর তাঁর প্রথম কর্মস্থল হিসেবে সেক্টর হেডকোয়ার্টার্স (SHQ), ময়মনসিংহ-এ পদায়ন করা হয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

রাকিবুল ইসলামের এই গৌরবময় অর্জনে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং সমগ্র চুয়াডাঙ্গাবাসীর মাঝে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে। জেলার সর্বস্তরের মানুষ তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, কর্মজীবনের সাফল্য এবং দেশসেবায় আরও বড় অবদানের জন্য আন্তরিক শুভেচ্ছা ও দোয়া কামনা করেছেন।

মো. রাকিবুল ইসলামের এই অসাধারণ অর্জন চুয়াডাঙ্গার তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা