শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী গোমস্তাপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন। টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ টেকনাফে বিজিবির অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ আটক ১

চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক লুৎফুন নাহারকে সরাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক চুয়াডাঙ্গা, ৭ এপ্রিল ২০২৬: চুয়াডাঙ্গা জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) লুৎফুন নাহারকে সরাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে বিদ্যালয়ের একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলের তোড়া প্রদান করে নবাগত জেলা প্রশাসককে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মসিউর রহমান পারভেজের নেতৃত্বে অনুষ্ঠিত এ সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতুরুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক রবিউল হক, বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক রাফিজ উদ্দিনসহ অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সাক্ষাৎকালে জেলা প্রশাসক লুৎফুন নাহার চুয়াডাঙ্গা জেলার শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন নিয়ে তাঁর অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষার প্রসার, শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিবাচক পরিবেশ সৃষ্টি এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপরও জোর দেন। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জেলার শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত ও যুগোপযোগী করে তোলা সম্ভব। এ সময় বিদ্যালয়ের প্রতিনিধিরা জেলা প্রশাসকের সুদূরপ্রসারী চিন্তাভাবনা ও শিক্ষা উন্নয়নে তাঁর আন্তরিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং শিক্ষার্থীরা আরও ভালো সুযোগ-সুবিধা পাবে। অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসকের মূল্যবান দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করা হয়। পরিশেষে, সরাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে পুনরায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা