শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গার দর্শনায় জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আসাদুজ্জামান আসাদ,স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার গড়াইটুপি ইউনিয়নে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার মফস্বল সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস. কে. ইয়াছিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকা দীর্ঘ ২৩ বছর ধরে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করে এগিয়ে চলেছে। সাংবাদিকতার নৈতিকতা বজায় রেখে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো. সরোয়ার হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা সমাজের ইতিবাচক পরিবর্তন, দুর্নীতি প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

আলোচনা সভায় জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার ২৩ বছরের পথচলা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় স্থানীয় সাংবাদিক, সুধীজন, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। বক্তারা পত্রিকাটির দীর্ঘায়ু, উত্তরোত্তর উন্নতি ও দেশ-জাতির কল্যাণে আরও সাহসী ও নিরপেক্ষ ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

সবশেষে জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা