বুধবার, ১০ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
​গলাচিপায় বান্ধবীর বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: মৃত্যুর আগে চলছিল ভিডিও রেকর্ড! ভাতিজার হাতে চাচা খুন! গোমস্তাপুরে কুখ্যাত মাদক দম্পতি গ্রেফতার। সাতক্ষীরাসহ দক্ষিণাঞ্চলের ৬ টি জেলার দায়িত্ব পেলেন সংরক্ষিত নারী আসনের সদস্য বীথিকা বনানী স্ট্যান্ডে সিএনজি-অটোরিকশা সংঘর্ষে আহত সাংবাদিক আরিফুল ইসলাম, চোখে অস্ত্রোপচারের পরামর্শ বকশীগঞ্জে আসফ (ASF)-এর বগারচর ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধন ঝিনাইদহে জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও যুবলীগ সদস্য সোহেল বিশ্বাস ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার, চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার কাহালুতে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে পড়ে চালক গুরুতর আহত শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত।

চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা জেলার সুবদিয়া মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজাসহ হযরত আলী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সরোজগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত হযরত আলী জেলার হাকিমপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

গোপন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সরোজগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল সুবদিয়া মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তির গতিবিধি নজরে এলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে চারটি প্যাকেটে মোড়ানো মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য উল্লেখযোগ্য এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সরোজগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

এ ঘটনায় স্থানীয় জনসাধারণ পুলিশের এ ধরনের সফল অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা