মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনা: লোকাল বাসের সাথে পাখি ভ্যানের সংঘর্ষে আহত ২ জন

এস কে ইয়াছিন সিনিয়র স্টাফ রিপোর্টার মাতৃজগত পত্রিকা

চুয়াডাঙ্গার ছয় মাইল এলাকায় আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টার দিকে একটি লোকাল বাসের সাথে একটি পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় পাখি ভ্যান চালকসহ আরও একজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, ছয় মাইল মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লোকাল বাসটি দ্রুতগতিতে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ যাত্রী গুরুতর আহত হন।

আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ভ্যান চালকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা