বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন। গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উদযাপিত ভালুকায় পরকীয়ায় অভিযুক্ত দপ্তরীর বরখাস্তের দাবিতে মানববন্ধন

চুয়াডাঙ্গায় ফ্রি ফায়ার ও মোবাইল গেমে আসক্ত

মোঃ আসাদুজ্জামান আসাদ ‌ ‌ স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় ফ্রি ফায়ার ও মোবাইল গেমে আসক্ত ছোট বড় সকলে চুয়াডাঙ্গায় জেলায় মোবাইল গেম প্রযুক্তির অবদান বর্তমানে মোবাইল গেম বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বর্তমানে তরুণরা মোবাইল গেমের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছে যে, তারা দৈনিক চার-পাঁচ ঘণ্টার বেশি সময় মোবাইল গেমে অপচয় করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৮ সালে মোবাইল গেম আসক্তিকে “রোগ” বলে আখ্যায়িত করেছে। তাইতো এমন সামাজিক অবক্ষয়ের চেতনায় মনে পড়ে নিউটনের সূত্রকে।নিউটনের সূত্রমতে, প্রত্যেকটা ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ঠিক তথ্যপ্রযুক্তির কল্যাণে শুধু সুবিধা ভোগ করছে জনগণ তা নয় এর বিপরীতে অনেক অসুবিধা বা কুফলও ভোগ করছে জনগণ। সন্তানদের মেধা বিকাশে একটা সময় হা-ডু-ডু, গোল্লাছুট, ডাঙ্গুলি,দাঁড়িয়াবান্ধা, কানামাছি প্রভৃতি খেলার সুযোগ দিত অভিভাবকরা।কিন্তু আধুনিকায়নের ছোঁয়ায় আগের ষবিষয়গুলোকে ভুলে গিয়ে ইচ্ছাকৃতভাবে কিংবা জোর করে নিত্য নতুন মোবাইল কেনার ছন্দে মেতেছে সন্তানরা। ষএক্ষেত্রে অভিভাবকে দায়ী করা হচ্ছে বলে মনে হয়। চুয়াডাঙ্গায় জেলার বিভিন্ন উপজেলার নিভৃত পল্লী গ্রাম থেকে শুরু করে সব জায়গাই এমন গেমের প্রাদুরভাব লক্ষ করা যায়।তবে সব চেয়ে বেশি চোখে পড়ে গ্রামীন বসতীগুলোয়।সন্ধার পর অবসর সময়ে দল বেধে উৎসবমুখর পরিবেশে দেখতে পাওয়া যায় মোবাইল গেমে আসক্ত যুবকদের।মার -মার, ধর- ধর এমন শব্দে মুখরিত চারপাশ।একদিকে এটি যেমন শব্দ দুষনের কারন অপরদিকে এদের মেধা ও সময়ের অবক্ষয়।তাইতো প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি। যেভাবে ঞমোবাইল গেম আসক্ত করেছে সর্বস্তরের মানুষ ও আবাল বনিতাকে। এমন অভিশাপ থেকে মুক্তি দিতে পারে প্রশাসনের কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা