রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, মোটরসাইকেল ভাঙচুর; আহত ৩ চার দশক পরও প্রাসঙ্গিক কেন শহীদ জিয়া? বিএনপিকে শক্তিশালী করতে হবে’— ফরিদগঞ্জে জিয়ার শাহাদাতবার্ষিকীর সভায় হারুনুর রশিদ ঝিনাইদহের কালীগঞ্জে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইদহে এনসিপির মানববন্ধন, দুই নেতার মুক্তির দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও ঐক্যের আহ্বান গাজীপুরে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে অস্ত্রধারী গ্রেফতার সহ দুইটি বিদেশি পিস্তল উদ্ধার। কোরবানির পশুর চামড়ার বাজারে ধস: রাস্তা ও নদীর পাশে ফেলে রাখা হচ্ছে কোরবানির চামড়া সাতক্ষীরায় ঝড়ে গাছ ভেঙে শিশুর মৃত্যু মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: বাস্তবে কতটা কার্যকর?

চুয়াডাঙ্গায় গিরিশনগরে ডিবি পুলিশের অভিযানে দুষ্টু পাতা (গাঁজা)সহ এক ব্যক্তি গ্রেফতার

এস কে ইয়াছিন সিনিয়র স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র বিশেষ অভিযানে গিরিশনগর এলাকায় দুষ্টু পাতা (গাঁজা)সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম বাচ্চু চাচা (বাচ্চু কট) বলে জানা গেছে। মঙ্গলবার বিকেলে দর্শনা থানা এলাকার গিরিশনগরে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

অভিযান চলাকালে তার কাছ থেকে দুটি বড় প্যাকেটে মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি কাপড়ের ব্যাগও জব্দ করে পুলিশ।

চুয়াডাঙ্গা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ও মূল্য নির্ধারণের কাজ চলছে।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা