বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালুকায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের

চুয়াডাঙ্গাবাসীর জন্য সুখবর: একনেকে অনুমোদন পেল রেলবাজার ওভারপাস প্রকল্প

দৈনিক মাতৃজগত ডেস্ক রিপোর্ট:-

চুয়াডাঙ্গাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বড় সুখবর এসেছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের ৮১তম কিলোমিটারে রেলবাজার এলাকায় রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্প (১ম সংশোধিত) অনুমোদন দেওয়া হয়েছে।
আজ রোববার (২৬ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় মোট ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ১৪টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে চুয়াডাঙ্গার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওভারপাস প্রকল্পটি বিশেষ গুরুত্ব পেয়েছে।দীর্ঘদিন ধরে রেলক্রসিংয়ের কারণে যানজট ও জনদুর্ভোগে ভুগছিলেন এই অঞ্চলের মানুষ। ওভারপাস নির্মাণ কাজ বাস্তবায়িত হলে যান চলাচল আরও সহজ হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।জানা গেছে, খুব শিগগিরই প্রকল্পটির কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কে যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও গতিশীল হবে।স্থানীয়দের মতে, এই ওভারপাস বাস্তবায়িত হলে শুধু যানজট কমবে না, বরং ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা