শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শৈলকুপায় মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: ৫ মাসে গ্রেফতার ৩৫০ মাদকমুক্ত সমাজ গড়তে মহেশপুরে জামায়াত এর যুব বিভাগের মানববন্ধন। গোমস্তাপুরে রোকনপুর পূর্ণভবা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। বিএনপি সরকার ব্যার্থ হওয়ার জন্য আসেনি – সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, মাদক মুক্ত দেশ চাই, সোনার বাংলা গড়তে চাই’ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ঝিনাইদহে, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে মিরপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল একটি চাকরির আশায় ডিইপিজেডে আজও হাজারো মানুষের ঢল। বিআইডব্লিউটিএ এর নারীলোভী, নারীপিপাসু ও অসৎ কর্মকর্তা পরিচালক আরিফ হাসনাতের কু কীর্তি ফাঁস। সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত প্রচারের’ অভিযোগ

চিহ্নিত চাঁদাবাজ ও মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্গাপুরে বিএনপির সংবাদ সম্মেলন ‎

‎মোঃ ইসমাইল হোসেন নবী, সিনিয়র রিপোর্টার:

রাজশাহী রাজশাহীর দুর্গাপুরে  দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকসেবী ও মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ‎ ‎বৃহস্প্রতিবার (৪ জুন) বিকেলে পৌর বিএনপির  আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু সভাপতিত্ব করে তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আলামিন রিমন ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সোয়াদ আলী, পৌর মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সভাপতি রেজাউল করিম ও সহ-সভাপতি সজীব গংএর দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকসেবী ও মাদকব্যবসায়ীদের অসাংগঠনিক কার্যক্রমের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। যার প্রেক্ষিতে তাদেরকে দল থেকে বহিঃস্কার করাকে উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতারা সমর্থন করেছেন। ‎ ‎তিনি আরও বলেন, ৫ই আগস্টের পরবর্তী ও নির্বাচন পরবর্তী সময়ে এই চারজন বিভিন্ন অনৈতিক কার্যকলাপ, যেমন মাদক সেবন ও মাদক ব্যবসা সরকারি খাস জমি দখল করে দেওয়া ও সরকারি খাদ্যগুদামে গিয়ে চাঁদাদাবী করার জন্য সরকারপক্ষ বাদী হয়ে এদের নামে চাঁদাবাজির মামলা দায়ের করেন যা দুর্গাপুর থানার মামলা নং-১১ তাং ১৮/৯/২৫ ইং দন্ডবিধির ৩৮৫ ধারায় চারশীট নং-৩১ যা ৩১/৩/২৬ তারিখে প্রেরণ করা হয়েছে। ‎ ‎সংবাদ সম্মেলনে আরও অভিযোগ আনা হয়, তারা চারজন বিভিন্ন মিডিয়ায় ত্রানের টাকা নিয়ে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে নিয়ে যে মিথ্যা প্রোপাগান্ডা রোটিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মানক্ষুন্য করার কারনে আমরা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ অঙ্গসহযোগী নেতারা এই চারজন বহিষ্কৃতদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আর্কষন পূর্বক তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। ‎ ‎এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ‎উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, পৌর বিএনপি সাবেক সভাপতি আঃ আজিজ মন্ডল, দেলুয়াবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম সাকলায়েন, নওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, কিসমতগনকৈড় ইউপির সাবেক চেয়ারম্যান মাসুদ রানা, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্তুজা, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, পৌর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, জেলা যুবদলের সদস্য মাহবুবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আঃ খালেক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা