সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

চিত্ত টিভির জুয়েল রানা: জ্ঞান, উপস্থাপনা ও মানবিকতায় মুগ্ধতার আরেক নাম

শারমিন আরা, ঝিনাইদহ প্রতিনিধি:
চিত্ত টিভির উপস্থাপক ও কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল রানা—ঝিনাইদহবাসীর গর্ব। তাঁর কথার মায়ায় না পড়ে এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। অসাধারণ বাচনভঙ্গি, উপস্থাপনার নান্দনিকতা এবং জ্ঞানের গভীরতা তাঁকে অন্য সবার থেকে আলাদা করে তুলেছে।

জুয়েল রানা শুধু উপস্থাপক নন, তিনি একজন ভদ্র, বিনয়ী ও সাদামাটা মানুষ। প্রকৃতির মতোই নির্মল তাঁর মন—যা তাঁর প্রতিটি কথায়, প্রতিটি উপস্থাপনায় ফুটে ওঠে। মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা, মেরুদণ্ড সোজা করে বাঁচার সাহস জোগানো—এসবই তাঁকে মানুষের হৃদয়ে বিশেষ স্থানে পৌঁছে দিয়েছে।

ট্রাভেল কনটেন্ট তৈরি না করেও জুয়েল রানা হয়ে উঠেছেন সবার প্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর। কৃষকের জীবন, সমাজের বাস্তবতা, মানুষের উপেক্ষিত বিষয়গুলো তিনি এমনভাবে তুলে ধরেন যে দর্শকরা নতুন করে চিনতে শেখেন জীবনকে। বাংলা ও ইংরেজি সাহিত্যের লেখকদের উক্তি দিয়ে বিষয় ব্যাখ্যা করার তাঁর ধরণ আলাদা মাত্রা যোগ করে।

আইন বিষয়ে পড়াশোনা করা ও সাংবাদিকতা পেশায় যুক্ত থাকা জুয়েল রানা আজ কন্টেন্ট ক্রিয়েশনে সফল হয়েছেন তাঁর নিজস্ব উপস্থাপনশৈলী দিয়ে। এই পথচলায় সবচেয়ে বড় প্রেরণা ছিলেন তাঁর স্ত্রী—যার সাপোর্ট তাঁকে আরও সামনে এগিয়ে নিতে সাহায্য করেছে।

ঝিনাইদহের এই তরুণ কন্টেন্ট ক্রিয়েটর প্রতিনিয়তই নতুন কিছু শেখান, নতুন দৃষ্টিতে পৃথিবীকে দেখতে বাধ্য করেন। তাঁর প্রতিটি বক্তব্যে থাকে চিন্তার খোরাক, থাকে মুগ্ধতা।

নিজ এলাকার গর্ব জুয়েল রানা যেন আরও এগিয়ে যান—এমন প্রত্যাশা জানিয়ে তাঁর প্রতি দোয়া ও ভালোবাসা জানিয়েছেন অসংখ্য ভক্ত ও অনুরাগী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা