বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী গোমস্তাপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন। টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ টেকনাফে বিজিবির অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ আটক ১ উৎসবে ভাসল মান্দা: বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেওয়া হলো নতুন বছর। মিরপুরে সাংস্কৃতিক ঐক্য ফোরামের আয়োজনে বর্ণাঢ্য নববর্ষ উদযাপন গলাচিপায় বর্নাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ​ চৈত্র সংক্রান্তি উপলক্ষে হারুয়ালছড়ি অনুষ্ঠিত হয়েছে গীতা পাঠ ও গ্রামীণ মেলা। রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত

চার দফা দাবিতে অনির্দিষ্টকালের গণছুটিতে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীরা

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপায় সারা দেশের মতো চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ‘গণছুটি’ কর্মসূচি পালন শুরু করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

গতকাল ৭ সেপ্টেম্বর রবিবার থেকে দেশের সব পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা একযোগে এই কর্মসূচি ঘোষণা করেন। তবে জনগণের ভোগান্তি কমাতে প্রতিটি সাব-সেন্টারে জরুরি সেবা চালু রাখতে দুইজন করে কর্মচারী দায়িত্ব পালন করছেন।

পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিনের ভোগান্তি ও বঞ্চনার কারণে বাধ্য হয়ে তারা চার দফা দাবিতে আন্দোলনে নেমেছেন। দাবিগুলো হলো— ১. পল্লী বিদ্যুৎ ব্যবস্থার সংস্কার ২. চাকরিতে বিদ্যমান বৈষম্য দূরীকরণ ৩. হয়রানিমূলক পদক্ষেপ বন্ধ ৪. ন্যায্য দাবিদাওয়া বাস্তবায়ন

আন্দোলনকারীরা জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য কারও দুর্ভোগ সৃষ্টি করা নয়। তাই আন্দোলনকালীন সময়ে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে প্রতিটি উপকেন্দ্রে অন্তত দু’জন কর্মী নিয়োজিত থাকবেন। তারা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত তাদের দাবি মেনে নেবে এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে।

অন্যদিকে, উর্দ্ধতন কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।

এদিকে চলমান কর্মসূচির কারণে বিদ্যুৎ সেবার ধারাবাহিকতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে আন্দোলনকারীরা আশ্বাস দিয়েছেন— জনগণের মৌলিক সেবা যেন ব্যাহত না হয়, সেদিকে তারা সর্বোচ্চ সতর্ক থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা