শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন, ​মান্দায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শহীদুলের বাড়িতে এমপি টিপু: শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও সহায়তার আশ্বাস দেবহাটায় শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনের নামে মামলা গ্রেপ্তার-২ পাঁচবিবিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আবরার ফাহাদ সেতু নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। ধোবাউড়ায় বিজয়ী জেলা প্রশাসক উইমেন্স কাপ চ্যাম্পিয়ণ নারী ফুটবলারদের বর্ণাঢ্য সংবর্ধনা শাহজাদপুরে এনসিডি কর্ণার পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া চার বছরের অপেক্ষার পর পাওয়া সন্তান নিখোঁজ, সিসিটিভিতে নারী। টেকনাফে রোহিঙ্গা যুবক হত্যা: প্রধান আসামি স্ত্রী গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে মা-মেয়ে এক সঙ্গে বিষপানের ঘটনায় মেয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার:আঃ মান্নান টিপু ফরিদগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় হৃদয় বিদারক এক মর্মান্তিক ঘটনা সংঘটিত । ঘটনার সূত্রপাত, স্বামীর সঙ্গে ঝগড়ার পর অভিমান করে একসঙ্গে বিষপান করেন মা ও মেয়ে।
অবশেষে জীবন যুদ্ধে হেরে যান মেয়ে জান্নাত আক্তার (১৮), নিঃশ্বাস নিয়ে নামরে বেঁচে আছেন মা পারুল বেগম।

এই ঘটনাটি ঘটেছে ১৫ জুলাই (মঙ্গলবার) সকালে ফরিদগঞ্জ উপজেলাধীন সাহেবগঞ্জ গ্রামে। বিষপানে মৃত জান্নাত ওই গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে।

স্থানীয় সূত্রমতে জানা যায়, পারুল বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরেই স্বামী জয়নাল আবেদীনের পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন সকালে স্বামী জয়নাল স্ত্রী ও মেয়েকে বকাঝকা করে দোকানে চলে যান। এর কিছুক্ষণ পর অভিমানে মা ও মেয়ে একসাথে বিষপান করেন।
পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। পরে অচেতন অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জান্নাতকে মৃত ঘোষণা করেন, আর পারুল বেগম বর্তমানে হাসপাতালের চতুর্থ তলায় মৃত্যু শয্যায় রয়েছেন।

জান্নাতের মৃত্যুর পর তার লাশ ময়নাতদন্ত ছাড়াই নেওয়ার চেষ্টা করেন পিতা জয়নাল আবেদীন। এ সময় তিনি পুলিশের কাছে ঠিকানা ও অন্যান্য তথ্য দিতে টালবাহানা করেন এবং অসংলগ্ন কথাবার্তা বলেন। এতে সন্দেহ হলে ফরিদগঞ্জ থানার এসআই সুজন নন্দী ও এসআই জাকির ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন।
এলাকাবাসীর অভিযোগ, পারিবারিক কলহ তাদের সংসারে নিত্যদিনের ঘটনা। তারা আরও বলেন, এমন মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাটি তদন্তাধীন রয়েছে। জান্নাত আক্তারের অকাল মৃত্যু এলাকাবাসীর মনে গভীর দুঃখ ও প্রশ্নের জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা