বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন চরম্বা মাইজবিলায় বনবিভাগের জায়গা থেকে মাটি কাটার দায়ে স্কেভেটর ও ডাম্পার জব্দ!! কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণ গুপ্ত রাজনীতি: গণতন্ত্রের বিরুদ্ধে এক নীরব প্রতারণা নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: অস্ত্র সহ গ্রেপ্তার ৩ মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচালকারী যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলার ডুবি মনপুরার ব্যবসায়ীদের ২০ লাখ টাকার বেশি মালামালের ক্ষতি। রাস্তা নেই সেতু আছে ৫৭ লাখ টাকার প্রকল্পে অব্যবস্থাপনা মনপুরায় হামের টিকাদান কার্যক্রম জোরদার কক্সবাজারে টিআরসি নিয়োগ বাছাই কার্যক্রম শুরু—প্রথম দিনেই শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

চরম্বা মাইজবিলায় বনবিভাগের জায়গা থেকে মাটি কাটার দায়ে স্কেভেটর ও ডাম্পার জব্দ!!

চট্টগ্রামের লোহাগাড়ায় বনবিভাগের জায়গা থেকে মাটি কাটার দায়ে অভিযান চালিয়েছে পদুয়া বনবিভাগ। গতকাল দিবাগত রাত ২টার দিকে উপজেলার চরম্বা মাইজবিলা আশ্রয়ন প্রকল্পের পার্শ্বে এলাকায় এ অভিযান পরিচালনা করে একটি স্কেভেটর ও একটি ডাম্পার জব্দ করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ রিয়াদুর রহমান ভূঁইয়া। অভিযানকালে বনবিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন। পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ রিয়াদুর রহমান ভূঁইয়া বলেন, উপজেলার চরম্বা মাইজবিলা আশ্রয়ন প্রকল্পের পার্শ্বে এলাকায় রিজার্ভের জায়গা থেকে অবৈধভাবে মাটি কাটছিল প্রভাবশালীরা। এলাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে একটি স্কেভেটর ও একটি ডাম্পার জব্দ করা হয়। জব্দকৃত ডাম্পার ও স্কেভেটরটি পদুয়া বনবিভাগের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে মাটি কাটার জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা