রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

চরফ্যাশন রসুলপুর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ হাফিজ উদ্দিন আহাম্মেদের ইন্তেকাল

ভোলা জেলা বিশেষ প্রতিনিধি: মোঃ জিয়াউদ্দিন

ভোলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার এলাকার বাসিন্দা, মরহুম হাজি খোরশেদ আলম মিয়ার ছেলে এবং চরফ্যাশন রসুলপুর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ হাফিজ উদ্দিন আহাম্মেদ আজ বৃহস্পতিবার (০৯ জুলাই ২০২৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম অধ্যাপক মোঃ হাফিজ উদ্দিন আহাম্মেদ দীর্ঘদিন চরফ্যাশন রসুলপুর কলেজে সুনাম, সততা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করেন। তিনি অসংখ্য শিক্ষার্থীর প্রিয় শিক্ষক এবং সমাজের একজন সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। কর্মজীবনে তাঁর সততা, মানবিকতা ও শিক্ষার প্রতি নিবেদন সকলের কাছে প্রশংসিত ছিল।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন। আমিন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা