শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের রক্তেই গণতন্ত্র সমুন্নত থাকবে: নাটোরে হুইপ দুলু সাতক্ষীরা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দুর্গাপুরে দিনে-দুপুরে ভ্যান ছিনতাইচেষ্টা: এলাকাবাসীর হাতে আটক ১, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ ফ্রান্স প্রবাসী আবেদ হোসাইনকে বাহুবল যুব সমাজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এর সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১–৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬–এর কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্রমিক-মালিক ঐক্যেই সমৃদ্ধির পথ—মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শ্রদ্ধা ও সংহতির আহ্বান টঙ্গীতে অভিযানে ধরাছোঁয়ার বাইরে অভিযোগভুক্ত নারী মাদক ব্যবসায়ী আটক, উদ্বেগে এলাকাবাসী শৈলকুপায় আলোচিত ঘটনা: মেয়ের জন্য ঠিক করা পাত্রের সঙ্গে পালিয়েছেন মা

চরফ্যাশন, ‎দক্ষিণ আইচায় ৩৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। ‎

মোঃ জিয়াউদ্দিন । জেলা বিশেষ প্রতিনিধি,(ভোলা)

‎ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায় অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবাসহ মো. হাছনাইন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।
‎শুক্রবার (৬ মার্চ২০২৬) বিকেল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা বাজারে মো.রিয়াজের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।
‎পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মো. হাছনাইন দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা মো. ফিরোজ ফরাজির ছেলে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও গোয়েন্দা সংস্থা বেশ কিছুদিন তাকে নজরদারিতে রাখে। এবং পরে অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।
অভিযানটি পরিচালনা করেন দক্ষিণ আইচা থানার এসআই শাহীন। এ সময় তার সঙ্গে পুলিশের একটি দল উপস্থিত ছিল।
‎দক্ষিণ আইচা থানার ওসি মো. আহসান কবির ভাইর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে ভোলা জেলা বিশেষ প্রতিনিধি মাতৃজগত কে বলেন,, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবাসহ মো. হাছনাইনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিষয়টি নজরদারিতে রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা