রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন শিবগঞ্জে প্রশাসককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ পুকুর খনন করছেন ইউপি সদস্য। আব্দুল আজিজ সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনে দুলাভাই বাহিনীর সঙ্গে কোষ্টগার্ডের বন্দুক যুদ্ধে নিহত-১ আটক-২ সরাইলে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে ঠিকাদারের লাইসেন্সে চেয়ারম্যান-মেম্বারদের কাজ পরিচালনার অভিযোগ, অনিয়মে বন্ধ ড্রেন নির্মাণকাজ আটঘরিয়ার কয়ড়াবাড়ি রত্নাই নদীতে ডুবে শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু গলাচিপায় ৩ দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ এর উদ্বোধন টেকনাফ শীলখালীতে ৪৬ হাজার ইয়াবাসহ আটক ১ চন্দ্রগঞ্জে যুব জামায়াতের মাদকবিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

চন্দ্রগঞ্জে যুব জামায়াতের মাদকবিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

মোঃইমরান হোসেন,স্টাফ রিপোর্টার:

২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা যুব বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার মান্দারী যাদৈয়া ইসলামিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে মান্দারী বাজার, বটতলী, চরচামিতা ও হাজিরপাড়া হয়ে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এটি শেষ হয়।
​মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে আয়োজিত এই শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ ও যুবকেরা সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে অংশ নেন।
​সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদকের বিস্তার রুখতেই হবে। বক্তারা মাদকের ক্রেতা, বিক্রেতা ও এর সাথে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সাথে দলমত নির্বিশেষে মাদকের বিরুদ্ধে একটি শক্তিশালী রাজনৈতিক ঐক্য গড়ে তোলার এবং মাদক সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান।
​চন্দ্রগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি তাওসিফ হাসনাইনের সভাপতিত্বে শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা নূর মোহাম্মদ রাসেল।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইন এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডা. কাউসার হামিদ।
​এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা কবির আহমেদ, আব্দুল খালেক এবং মাস্টার শাহ আলম আবিদুর রহমান সহ,স্থানীয় যুব ও জামায়াত নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা