মোঃইমরান হোসেন,স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন ২০২৬) আনুমানিক সকাল ০৭:০০ সময় লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. আবু তারেকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সদর সার্কেল কর্মকর্তা হোসাইন মোহাম্মদ রায়ন কাজেমীর তত্ত্বাবধানে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানাধীন ০২ নং দত্তপাড়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের পূর্ব বটতলী জুনার বাড়িতে ওসমান হোসেনের ঘরে অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবস্থানরত মো. সোহাগ (৩৮), মো. ওমর ফারুক (২৮) ও ওসমান হোসেন (৪২)-কে আটক করা হয়।
অভিযানে তাদের হেফাজত থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৩৩ হাজার ৭০০ টাকা এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য (ইয়াবা) ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখা এবং মাদক ব্যবসায় সহায়তার অভিযোগে চন্দ্রগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।ইনশাআল্লাহ