মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

চট্টগ্রাম নগরের ফরেস্ট গেট এলাকায় হেঁটে যাওয়ার সময় মো. আজাদ (২৫) নামের এক যুবককে পেছন থেকে গুলি করে হত্যা করা

এস এম জসিম বিশেষ প্রতিনিধি:

হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে আহত অবস্থায় আজাদকে হাসপাতালে আনা হয় বলে জানিয়েছে হাসপাতাল পুলিশ। চিকিৎসকরা জানান, তার শরীরের ডান পাশে গুলির চিহ্ন পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ফরেস্ট গেট এলাকায় রাস্তার পাশে হাঁটার সময় অজ্ঞাত ব্যক্তি পেছন থেকে তাকে গুলি করে। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম জানান, ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে আছি। কী কারণে গুলি করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিহত আজাদের বাড়ি হামজারবাগ হাকিম শাহ হুজুরের বাড়ি এলাকায় বলে জানা গেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা