বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নে উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত 🇧🇩 🇦🇷 ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল, উল্লাসে কাপছে ঝিনাইদহ শহর, ঝিনাইদহে স্কুলছাত্রী লামিয়ার রহস্যজনক মৃ,ত্যু, পরিবারের আ,হাজারি, কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন, জনদুর্ভোগ চরমে ঘাটাইলে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে৷

বিশেষ প্রতিনিধি এস এম জসিম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করা একটি প্রাইভেটকারসহ সকল মালামাল উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হল- আব্দুল মতিন রাসেল (৩৫), আশরাফুল ইসলাম সাহেদ (২৯), মমিন (২৮), শারমিন আক্তার রিমা (৩০), নুর মোহাম্মদ সাব্বির রকি (২২), মো. রোবেল হোসেন (৩১) ও মো. ফয়সাল (২২)।

পুলিশ জানায়, গত ১০ অক্টোবর দুপুরে খুলশী থানাধীন বিটিআই উইং সোর্ড বিল্ডিংয়ের গলিতে ১০/১২ জন ডাকাত সাংবাদিক পরিচয় দিয়ে ৪ তলা বাসায় প্রবেশ করে। এসময় ডাকাতদল বাসার দুইজন মহিলসহ বাদীকে ধারালো ছোরা দিয়ে জিম্মি করে প্রায় আড়াই ঘন্টা ধরে ডাকাতি করে।

ডাকাত দল বাদীর বাসা থেকে ১টি টয়োটা করলাক্রস হাইব্রিড ২০২২ মডেল নতুন প্রাইভেট কার; যার মূল্য ৪৫ লক্ষ টাকাসহ বেশ কিছু মালামাল ডাকাতি করে নিয়ে যায়।

এ ঘটনায় পরদিন ১১ অক্টোবর খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তের জন্য উপ-পুলিশ কমিশনার ডিবি (উত্তর-দক্ষিণ) এর নিকট দায়িত্ব দেওয়া হয়।

পরবর্তীতে ডিসি ডিবি (উত্তর-দক্ষিণ) মামলাটির তদন্তভার এসআই মোঃ মহিউদ্দিন রাজুর উপর দেন।

ডিবির এসআই মো. মহিউদ্দিন রাজু জানান, গত বুধবার নগরীর বায়েজিদ, ইপিজেড ও কোতয়ালী থানাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করা করলা ক্রস হাইব্রিড নতুন গাড়ি ও টাকাসহ লুট করা সব মালামাল উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতি কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।