বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে মানবাধিকার সংস্থার চেয়ারম্যান পরিচয়ে প্রতারণার অভিযোগ, জনতার হাতে আটক কালীগেঞ্জ দাঁড়িয়ে থাকা ট্রাকে মিললো চালকের মরদেহ পল্লবীতে শিশুহত্যা: অভিযুক্তের কঠোর শাস্তির দাবি শৈলকুপায় শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বিকাশে সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরা পৌরসভা কর্তৃক ফুটপাত থেকে তুলে নিয়ে যাওয়া ফল ও নগদ টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাদকমুক্ত ও পরিচ্ছন্ন রাজশাহী গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান :নগর প্রশাসক মাহফুজুর রহমান রিটন শৈলকুপায় গ্রামবাসীর পিটুনিতে প্রাণ গেল মেছোবাঘের ‎ শৈলকুপায় ফায়ার সার্ভিসও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে  র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুর জেলা পুলিশ অফিসের হিসাব শাখা’র অর্ধ-বার্ষিক পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজে মাটিযুক্ত বালু ব্যবহার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজে মাটিযুক্ত বালু ব্যবহার

হাসান তারেক. সিনিয়র রিপোর্টার:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কাজে মাটিযুক্ত নিম্নমানের বালু ব্যবহারের অভিযোগ উঠেছে। মহাসড়কের উভয় পাশে ৬ ফুট করে প্রশস্ত ও দুর্ঘটনাপ্রবণ জাঙ্গালিয়া এলাকায় ৯০০ মিটার মাঝখানে ডিভাইডারসহ চার লেনে উন্নীত হবে। এই কাজ পায় এমএএইচ কনস্ট্রাকশন। যার বরাদ্দ ৩০ কোটি টাকা স্থানীয়রা অভিযোগ করেন, সড়ক উন্নয়নের নামে নিম্নমানের বালু ব্যবহারের কারণে কিছুদিন পরেই সড়কের পাশ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্বল অংশগুলো আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে বলে আশঙ্কা করা হয়েছে। কাজের তদারকিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির সুযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান খরচ কমাতে নিম্নমানের উপকরণ ব্যবহার করছে। সঠিকভাবে মনিটরিং না থাকায় ঠিকাদার দায়সারা কাজ করার সুযোগ পাচ্ছে। স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেশের পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন হাজার হাজার যানবাহন এই মহাসড়ক ব্যবহার করে। অথচ এমন গুরুত্বপূর্ণ সড়কের কাজে যদি অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়, তবে তা বড় ধরনের দুর্নীতি ও জনগণের সাথে প্রতারণার শামিল। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতির মিঠার দোকান থেকে জাঙ্গালিয়া এলাকা পর্যন্ত ৬ কিলোমিটার স্থানে সরেজমিনে দেখা যায়, মহাসড়ক প্রশস্তকরণ কাজে যে বালু ব্যবহার করা হচ্ছে তার অধিকাংশই মাটিযুক্ত ও নিম্নমানের। কোথাও কোথাও শুকনো বালুর পরিবর্তে ভেজা বালু দিয়ে ভরাট কাজ করতে দেখা গেছে। মহাসড়কে সামান্য ভুল মানেই বড় দুর্ঘটনা। নিম্নমানের কাজ হলে মানুষের জীবন হুমকিতে পড়বে। দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও মানসম্মত উপকরণ ব্যবহার নিশ্চিত করার আহবান জানিয়েছে সচেতন মহল। ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি নুর ইসলাম জানান, মহাসড়ক প্রশস্তকরণ কাজে নিম্নমানের কোনো সামগ্রী ব্যবহার করা হচ্ছে না। তবে প্রয়োজনের চেয়ে বালু সংকট ও ঈদুল আযহার আগে সড়কের একপাশের কাজ শেষ করার জন্য তাগদা থাকায় একটু বেগ পেতে হচ্ছে। চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ জানান, মহাসড়ক প্রশস্তকরণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের সুযোগ নেই। অভিযোগ পাওয়ার পর মাটিযুক্ত বালু অপসারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা