রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
# চুয়াডাঙ্গার বাজদিয়া গ্রামে শারদীয় দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ উখিয়ার হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর আসামি মরিচ্যায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন, ​মান্দায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শহীদুলের বাড়িতে এমপি টিপু: শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও সহায়তার আশ্বাস দেবহাটায় শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনের নামে মামলা গ্রেপ্তার-২ পাঁচবিবিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আবরার ফাহাদ সেতু নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। ধোবাউড়ায় বিজয়ী জেলা প্রশাসক উইমেন্স কাপ চ্যাম্পিয়ণ নারী ফুটবলারদের বর্ণাঢ্য সংবর্ধনা শাহজাদপুরে এনসিডি কর্ণার পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

*চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন জমি/স্থাপনা সিএমপি’র অনুকূলে বরাদ্দ প্রদান সংক্রান্তে সভা অনুষ্ঠিত*

দিদার আলম চট্টগ্রাম

১৩ জুলাই, ২০২৫ খ্রিঃ নগরীর দামপাড়া পুলিশ লাইনস কনফারেন্স হলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন জমি/স্থাপনা সিএমপি’র অনুকূলে বরাদ্দ প্রদান সংক্রান্তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ মহোদয়।

এসময় তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী জনার মো: নুরুল করিম সহ সিডিএ এর অন্যান্য প্রতিনিধিদের সাথে সিএমপি’র অনুকূলে মহানগরীর বিভিন্ন এলাকায় জমি/স্থাপনা বরাদ্দের বিষয়ে আলোচনা করেন। আলোচনাকালে তিনি চট্টগ্রাম মহানগরী এলাকায় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত , অপরাধ প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,
দুর্ঘটনা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সার্বিক সহায়তা করা,
বিভিন্ন আইনি সহায়তা ও পরামর্শ প্রদান করা, বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে সহযোগিতা করা সহ সরকারের উন্নয়ন কাজে নিরাপত্তার প্রয়োজনে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় স্থায়ী থানা ভবন নির্মাণ, পুলিশ ফাঁড়ি, পুলিশ বক্স, ডাম্পিং স্টেশন নির্মাণ করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত ও পদক্ষেপ সম্পর্কে তিনি সকলকে অবগত করেন।

এসময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির; অতিরিক্ত পুলিশ কমিশনার ( ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার বিপিএম সহ সিডিএ এর প্রতিনিধিবৃন্দ ও সিএমপির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা