শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু চুয়াডাঙ্গার সিন্দুরিয়ায় জুয়া খেলার দায়ে ৫ জুয়াড়িকে জরিমানা, অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড ‎দূর্গাপুরে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে সাংসদ নজরুল মন্ডলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ গোদাগাড়ীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ মাদকসেবীর কারাদণ্ড। ঝিনাইদহ সদরে ৫০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার রাজবাড়ীতে হত্যা মামলার বাদীর পরিবারকে আসামি পক্ষের হুমকি সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ চট্টগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা,থানায় আত্মসমর্পণ করল খুনি।

চট্টগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত

জান্নাতুল চট্টগ্রাম:

চট্টগ্রামে ‘নজরুল বর্ষ (২০২৬–২০২৭)’ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, সিএমপির পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী এবং চট্টগ্রামের পুলিশ সুপার মো. মামুনুর আলম, বিপিএম।
সভায় মুখ্য আলোচক ছিলেন লেখক, অনুবাদক ও নজরুল গবেষক আসাদুজ্জামান মোহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
আলোচনা সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, দর্শন, সাম্যবাদী আদর্শ এবং অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ, মানবিক মূল্যবোধ ও সৃষ্টিকর্ম পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসন, চট্টগ্রামের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা