শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের কাজে ক্ষোভ পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয় ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম  কালীগঞ্জে রিক্সা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ সাতক্ষীরায় জেলা প্রশাসক হিসেবে পদায়ন পেয়েছেন কাউসার আজিজ চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা সাতক্ষীরা-যশোর সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু নিষেধাজ্ঞার মধ্যেও সক্রিয়তা: কী ইঙ্গিত দিচ্ছে আওয়ামী লীগ? আটঘরিয়ায় কৃষাণ-কৃষাণীদের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত  চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল

চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ নারীসহ ৪ জন আটক

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার

কক্সবাজার কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ নারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, বুধবার (১৮ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের আমানপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বাংলাদেশ পুলিশ। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে থাকা একদল দুর্বৃত্তকে চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। আটকরা হলেন— ইমতিয়াজুল কাদের রায়হান (২৮), নাছির উদ্দিন (৩৫), খুর্শিদা বেগম (৩৫) এবং ইসমত আরা (৩৮)। পুলিশ আরও জানায়, আটককৃতদের কাছ থেকে একটি একনলা এলজি বন্দুক, একটি দুনলা এলজি বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, একটি হাইয়েস গাড়ি, দুটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল (পালসার ১৫০ সিসি ও সুজুকি জিক্সার), দুটি গ্রিল/তালা কাটার মেশিন, একটি লোহার পোড়াবাড়ি, একটি হাতুড়ি, একটি রাম দা ও একটি কাঠের বাটযুক্ত চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা