সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

ঘোড়াঘাটে অটো ছিনতাই: পুলিশের দ্রুত অভিযানে চারজন গ্রেফতার।

সাহারুল ইসলাম দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধ।

দিনাজপুরের ঘোড়াঘাটে অটো (মিশুক) ছিনতাইয়ের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চারজন কে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। একই সঙ্গে তাদের কাছ থেকে থেকে ছিনতাই হওয়া অটো মিশুকটিও উদ্ধার করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার নূরজাহানপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর গত ২২ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিটে রানীগঞ্জ বাজারের রহমানিয়া হোটেলের (৫৮) সামনে অটো নিয়ে অপেক্ষা করছিলেন।

এ সময় অজ্ঞাতনামা ৩-৪ জন যাত্রী ঘোড়াঘাটের বাগেরহাটে যাওয়ার কথা বলে তার অটো ভাড়া নেয়। রাত ১০টা ৪৫ মিনিটের দিকে নূরজাহানপুর এলাকার তুহিনের চাতালের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বাম পাশে পৌঁছালে যাত্রী সেজে থাকা এক ব্যক্তি চালকের মুখ চেপে ধরে গাড়ি থেকে টেনে ফেলে দেয়।

পরে কয়েকজন মিলে তাকে নির্মমভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এরপর তার অটো মিশুকটি (মূল্য ১,২০,০০০ টাকা) ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনার পর ৩৯৪ পেনাল কোডে মামলা রুজু হলে ঘোড়াঘাট থানা পুলিশ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করে। দিনাজপুর পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন এর নির্দেশনায়, হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনম নীয়ামতুল্লাহর নেতৃত্বে ও ঘোড়াঘাট থানার (ওসি) তদন্ত শহিদুল ইসলাম, এসআই সাব্বির আলম, এসআই মনিরুজ্জামানসহ পুলিশের একটি বিশেষ টিম গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার কাটাবাড়ী ও সাঘাটা থানার হাপানিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলো, আল আমিন (২৫), নয়ন মন্ডল (২৫), খাজা মিয়া (২৬), রফিকুল ইসলাম (৩৮)। সকলেই গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া অটো মিশুকটি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা