সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

গোমস্তাপুরে মহান সান্তাল হুল  ১৭১ তম বর্ষপূতি উদযাপন দিবসে তীর নিক্ষেপ প্রতিযোগিতা, পদযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  

আমিনুল ইসলাম:সিনিয়র স্টাফ রিপোর্টার

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার, গোমস্তাপুর উপজেলার দেওপুরা বাজারের ডাসকো ফাউন্ডেশন এবং হেকস/ ইপার এর থ্রাইভ প্রকল্পের সহযোগিতায়, পার্বতীপু ইউনিয়ন উইমেন্স প্লাটফম এর যৌথ উদ্যোগে মঙ্গলবার (৩০ শে জুন) সকাল দশটায় গোমস্তাপুর জাতীয় আদিবাসী পরিষদ, দিঘোরী পরিষদ সমন্বয়ে আয়োজনে মহান সান্তাল হুল  ১৭১ তম বর্ষপূতি উদযাপন দিবসে তীরনিক্ষেপ প্রতিযোগিতা, পদযাত্রা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উদযাপন কমিটি, ডাসকো ফাউন্ডেশন শ্রীমতি বিত্রিতা তির্কী,

 

হুল দিবস হলো সাঁওতাল বিদ্রোহের স্মরণে পালিত একটি দিবস, যা প্রতি বছর ৩০ জুন উদযাপিত হয়। ১৮৫৫ সালের এই দিনে সাঁওতালরা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলো। হুল শব্দটি সাঁওতালি ভাষায় বিদ্রোহ।

উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী বঙ্গপাল সরদার, গবেষক, সদরি ভাষা ও পরিচালক, লাহান্তি ফাউন্ডেশন, রাজশাহী প্রধান অতিথি হিসেবে উপস্থিত চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তোফাজ্জল হোসেন, প্রকল্প সমন্বয়কারী, থ্রাইভ প্রকল্প, ডাসকো ফাউন্ডেশন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোয়াজ্জেম হোসেন, গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম পার্বতীপুর ইউনিয়ন, পিও ,ডাসকো ফাউন্ডেশন খ্রীসিনা বেশরা,সিডিও মোসা: জোহরা খাতুন,ডাসকো ফাউন্ডেশন সিডিও শ্রী শ্যামল বর্মন এবং সহ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষী তির্কী।

অনুষ্ঠানের শুরুতে তীর নিক্ষেপ প্রতিযোগিতা এবং পদযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হুল দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। অতিথীবৃন্দ তাদের আলোচনায় সান্তাল সম্প্রদায়ের আধিকার নিয়ে কথা বলেন। মোঃ তোফাজ্জল হোসেন, প্রকল্প সমন্বয়কারী, থ্রাইভ প্রকল্প, ডাসকো ফাউন্ডেশন তার বক্তব্যের মাধ্যমে হুল দিবসের সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য পার্বতীপু ইউনিয়ন উইমেন্স প্লাটফম কে ধন্যবাদ জানান। ডা: ফয়েজুল হাকিম (লালা), সম্পাদক-জামুকা তার বক্তব্যে বলেন আদিবাসী ও সংখ্যালঘু জাতিসত্তার জমির উপর তাদের বংশ পরাম্পরায় যে অধিকার রয়েছে, বন ভূমি ও জলাশয়ের উপর আদিবাসী ও সংখ্যালঘু জাতিসত্তার প্রথাগত অধিকারের স্বীকৃতি যেন তারা পায়, সংবিধানে দেশের সকল আদিবাসী সংখ্যালঘু জাতি ও ভাষা-ভাষীর সীকৃতি যেন তারা পায়। হুল বিদ্রোহের ইতিহাস জানতে হবে। অনুষ্ঠানের সহসভাপতি লক্ষী তির্কী, আহবায়ক সান্তাল হুল দিবস উদযাপন কমিটি, তার বক্তব্যে পার্বতীপু ইউনিয়ন উইমেন্স প্লাটফম গঠনের পিছনে হেকস/ ইপার এবং ডাসকো ফাউন্ডেশন এর অবদানের কথা উল্লেখ করে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, এ অনুষ্ঠানটি আয়োজনের মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছে যে, নারীরা পুরুষের থেকে কোন অংশে কম নন। পাশাপাশি এ ধরনের অনুণ্ঠান যেন প্রতিবছর ইউনিয়ন নারী মঞ্চের উদ্যোগে করতে পারে, সবার প্রতি সে আহবান তার বক্তব্য শেষ করেন, শ্রীমতি বিত্রিতা তির্কী, সভাপতি দিবস উদযাপন কমিটি, ডাসকো ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আজকের এই সুন্দর অনু্ষ্ঠান সফলভাবে আয়োজন করার জন্য আর্থিক ও সাবিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে, সভার সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা