বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ঘোড়শাল ইউনিয়নে বিএনপি প্রার্থী ইসহাক আলী মোল্লার সমর্থনে উঠান বৈঠক ও জনসভা, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ # চুয়াডাঙ্গার বাজদিয়া গ্রামে শারদীয় দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ উখিয়ার হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর আসামি মরিচ্যায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন,

গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন 

আমিনুল ইসলাম: সিনিয়র স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
এরই অংশ হিসেবে ​ বুধবার (১৫জুলাই )গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস,​বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পাশাপাশি এদিন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এক বিশেষ আয়োজন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে কেন্দ্রীয়ভাবে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠান স্থলে সরাসরি বড় পর্দায় প্রদর্শন করা হয়।

​বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোমস্তাপুর

উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জাকির মুন্সী, আরো উপস্থিত ছিলেন,গোমস্তাপুর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোয়াজ্জেন হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক  আলী, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম,

বিএনপি নেতা শেখ জামির-উল ইসলাম বিপ্লব, বিশিষ্ট ব্যবসায়ী ফিটু মিয়া,কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি,সায়েরা বেগম,রাধানগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওবাইদুল ইসলাম,রহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রসদুল, সাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম,

বিএনপি নেতা,সাইফুল ইসলাম গাজি, তোফাজ্জুন ইসলাম চারু, আকতারুল ইসলাম, রফিকুল ইসলাম রানা,বাদল আলী,যুবনেতা সবুর আলী, বিএনপির মহিলা নেত্রী, তুলি বেগম তাজকেরা বেগমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর এই বৃক্ষরোপণ কর্মসূচি একটি যুগান্তকারী পদক্ষেপ। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। একই সাথে প্রজেক্টরের মাধ্যমে কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানটি দেখতে পেয়ে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছেন।

​অনুষ্ঠানের শুরুতেই অতিথিরা কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা