রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

গোমস্তাপুরে অ্যাডভোকেট মাইনুল ইসলামের দাফন সম্পন্ন।

আমিনুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের সোনারপাড়া নিবাসী ও বর্তমান চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব এর মেজো ভাই অ্যাডভোকেট মাইনুল ইসলাম (৬৫) শনিবার বেলা দুইটাই তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন গুন গ্রাহী রেখে গেছেন। রবিবার সকাল দশ টায় চৌডালা বাগমারা মরহুম জোহুর আহমেদ মিয়া কবরস্থানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন রেজা, খুরশেদ আলম বাচ্চু, নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, রহনপুর পৌর সভার সাবেক মেয়র মতিউর রহমান খান, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর বিএনপির নেতা আশরাফুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ । জানাযা শেষে ওই স্থানে তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা