শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

গোপালপুরে ৫২তম গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

-বিশ্বজিৎ চক্রবর্তী

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুরে মাধ্যমিক স্কুল,
মাদ্রাসা,কারিগরি
শিক্ষার ৫২তম গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।রবিবার ২২ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো.তুহিন হোসেনের সভাপতিত্বে সহকারী অধ্যাপক কে.এম.শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.নজরুল ইসলাম,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো.গোলাম মোর্শেদ,গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: জোবায়েরুল হক আমিন,
উপজেলা মাধ্যমিক সমিতির সাধারণ সম্পাদক ও গোপালপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো:আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন গোপালপুর ক্রীড়া সমিতির সাবেক সম্পাদক , সূতী ভি.এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শারীরিক শিক্ষক মো: গোলাম রায়হান বাপন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আঃ হাই,মো.বদিউজ্জামান শিকদার,মো.তোফাজ্জল হোসেন,হোসনে আরা,
মো.রফিকুল ইসলাম মিয়া, মো.মনিরুজ্জামান, বিএমজিটিএ উপজেলা সম্পাদক মো.আশরাফ আলী, সিনিয়র শিক্ষক,আঃ মজিদ,আঃ মান্নান,আতিকুর রহমান,নাসির উদ্দিন প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তুহিন হোসেন বলেন, শিক্ষার্থীদের খেলাধুলার দিকে আকৃষ্ট করতে হবে,একমাএ খেলার মাধ্যমেই সুঠাম এবং সুস্থ দেহের অধিকারী হওয়া সম্ভব।মোবাইল আসক্তি থেকে শিক্ষার্থীদের বিমূখ করতে হলে খেলাধুলার সুযোগ সৃষ্টি ছাড়া এর কোন বিকল্প নেই।
২২ সেপ্টেম্বর হতে ২৪ সেপ্টেম্বর পযর্ন্ত বালক-বালিকাদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদের পুকুরে।এছাড়াও দাবা প্রতিযোগিতা (বালক-বালিকা) নন্দনপুর রাধারাণী উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। ফুটবল,হ্যান্ডবল, কাবাডি (বালক-বালিকা)সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
আগামী ২৪ সেপ্টেম্বর দুপুরে সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয় ভেন্যুতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিয়োগীতায় পরিচালনা এবং বিচারকের দায়িত্বে রয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক ও শারীরিক শিক্ষকগণ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা