রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংগ্রামী নেত্রী নাদিয়া পাঠান পাপনের মনোনয়ন প্রত্যাশা সংবেদনশীল অংশগুলোকে অতিরঞ্জিত করা হয়নি। ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নিশাত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার কিশোর অপরাধ রোধে শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার আহ্বান মেয়রের ব্রাহ্মণবাড়িয়ায় শতবর্ষী খাল ভরাট করে দখলের অভিযোগ, কৃষি ও জনজীবনে বিপর্যয়ের আশঙ্কা চুয়াডাঙ্গা দর্শনায় নিষিদ্ধ ৬৫ পিস ইয়াবা সহ মাদক কারবারি আটক ভাওয়াল রিসোর্টে অভিযান:দেশি-বিদেশি মদসহ আটক ৬ চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ, বাড়ির বাইরে অবস্থান সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নওগাঁর বদলগাছীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। রূপনগরে বাইতুল মামুর জামে মসজিদের ৫ম তলার নির্মাণকাজের উদ্বোধন করেন

গোপালপুরে আলিম পরীক্ষার্থী ছাড়া অন্যান্য সমমনা এইচএসসি পরীক্ষার্থীদের ফল বিপর্যয়

-বিশ্বজিৎ চক্রবর্তী

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

সারা দেশের ন্যায় গোপালপুরে আজ এইচএসসি সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে টাঙ্গাইলের গোপালপুরে একমাত্র আলিম পরীক্ষার্থী ছাড়া অন্যান্য সমমনা এইচএসসি পরীক্ষার্থীদের ফলাফলে বিপর্যয় নেমে এসেছে। সমগ্র উপজেলার ফলাফল পর্যালোচনা করে দেখা যায় কলেজ ও স্কুল এন্ড কলেজ পর্যায়ে ৮ টি প্রতিষ্ঠানে মোট পরীক্ষার্থী ছিল ১,০৮৬ জন।তার মধ্যে পাশ করেছে ৪৭২ জন। এখানে পাশের হার মাত্র ৪৩.৪৬% ভাগ।জিপিএ-৫ পেয়েছে ৩ জন।
আলিম পর্যায়ের ৭ টি প্রতিষ্ঠানে মোট পরীক্ষার্থী ছিল ২০৮ জন।তার মধ্যে পাশ করেছে ১৮০ জন। এতে পাশের হার ৮৬.৫৪% ভাগ। জিপিএ-৫-পেয়েছে ১ জন।
এইচএসসি (ভোকেশনাল)পর্যায়ে ৬ টি প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ছিল ৪৫৬ জন।সেখানে পাশ করেছে ২০৭ জন।এতে পাশের হার হচ্ছে ৪৫.৩৯% ভাগ। জিপিএ-৫-পেয়েছে ১ জন।গোপালপুর উপজেলার বিজনেস ম্যানেজমেন্ট( বি.এম) পর্যায়ে একটি মাত্র কলেজ নারুচী স্কুল এন্ড কলেজ। এই প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৭৯ জন শিক্ষার্থী।তার মধ্যে কেউ পাশ করেনি।
একমাত্র মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের পাশের হার ভালো থাকলেও জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ জন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন –
অধিকাংশ শিক্ষার্থী মোবাইল আসক্ত, ক্লাসরুমে অনিয়মিত ও অমনোযোগী । ২/১ টি ক্লাশে উপস্থিত থাকলেও পাঠদানে অমনোযোগী থাকায় বিষয়াবলী সম্পর্কে সম্মক ধারণা না পেয়ে মূল বিষয়বস্তুতে জ্ঞানলাভে ব্যর্থতা এই খারাপ ফলাফলের জন্য দায়ী ।অনিয়ন্ত্রিত শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে অভিভাবকরাও ব্যর্থ। শিক্ষকরা নানা প্রতিকূলতায় ছাত্র-ছাত্রীদের জন্য ভালো কিছু করতে চেয়েও করতে পারে নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা