রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

গোদাগাড়ীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ মাদকসেবীর কারাদণ্ড।

মোঃ সুজন আহাম্মেদ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২ জুলাই, ২০২৬ তারিখ প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মাননীয় রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার, রাজশাহীর দিকনির্দেশনায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মীর্জা মোঃ আব্দুস ছালাম, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান এবং প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এস. এম. মাকছুদুর রহমান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী সাজাপ্রাপ্ত ১৬ জন মাদকসেবীর পরিচয় ও বিস্তারিত নিচে দেওয়া হলো:

গ্রেফতারকৃত আসামীরা হলেন,১. মোঃ রাসেকুল ইসলাম**, পিতা- মৃত মাইনুল শেখ, সাং- ফরাদপুর, গোদাগাড়ী, রাজশাহী। সাজা: ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড।

২. মোঃ মাহাবুল ইসলাম বিদ্যুৎ, পিতা- মোঃ আরশাদ আলী, সাং- তালধরী, গোদাগাড়ী, রাজশাহী। সাজা: ১ বছর বিনাশ্রম কারাদণ্ড।

৩. মোঃ জামাল, পিতা- মৃত ছাসগর আলী, সাং- পিরিজপুর, গোদাগাড়ী, রাজশাহী। সাজা: ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড।

৪. জাহাঙ্গীর আলম, পিতা- এনায়েতুল্লাহ, সাং- পিরিজপুর, গোদাগাড়ী, রাজশাহী। সাজা: ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড।

৫. মোঃ হযরত আলী, পিতা- মরজেম আলী, সাং- কাদিপুর, গোদাগাড়ী, রাজশাহী। সাজা: ২ মাস বিনাশ্রম কারাদণ্ড।

৬. লালচান, পিতা- মোঃ তজুদ্দিন, সাং- পিরিজপুর, গোদাগাড়ী, রাজশাহী। সাজা: ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড।

৭. মোঃ জাহাঙ্গীর আলম, পিতা- মোঃ হাবিব আলী, সাং- কাদিপুর, গোদাগাড়ী, রাজশাহী। সাজা: ২ মাস বিনাশ্রম কারাদণ্ড।

৮. মোঃ বাদশা, পিতা- মোঃ অহিদুল ইসলাম, সাং- কাদিপুর, গোদাগাড়ী, রাজশাহী। সাজা: ২ মাস বিনাশ্রম কারাদণ্ড।

৯. মিজান, পিতা- দিলশাদ, সাং- পিরিজপুর, গোদাগাড়ী, রাজশাহী। সাজা: ২ মাস বিনাশ্রম কারাদণ্ড।

১০. মোঃ মামুন ইসলাম, পিতা- মোঃ শহিদুল ইসলাম, সাং- দিয়াড় মহব্বতপুর, গোদাগাড়ী, রাজশাহী। সাজা: ২ মাস বিনাশ্রম কারাদণ্ড।

১১. মোঃ টুটুল পিতা- আলীমুদ্দিন, সাং- ফরাদপুর, গোদাগাড়ী, রাজশাহী। সাজা: ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড।

১২. রেজাউল পিতা- মৃত ফয়জুদ্দিন, সাং- হরিশংকরপুর, গোদাগাড়ী, রাজশাহী। সাজা: ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড।

১৩. আওরঙ্গজেব ফটিক পিতা- মৃত আব্দুস সামাদ, সাং- হরিশংকরপুর, গোদাগাড়ী, রাজশাহী। সাজা: ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড।

১৪. মোঃ মাসুম রেজা পিতা- মোঃ খুরশেদ আলী, সাং- দিয়াড় মহব্বতপুর, গোদাগাড়ী, রাজশাহী। সাজা: ২ মাস বিনাশ্রম কারাদণ্ড।

১৫. মীর হোসেন, পিতা- মৃত আবুল কাশেম, সাং- পাঁচগাছি, গোদাগাড়ী, রাজশাহী। সাজা: ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড।

১৬. শিন্টু পিতা- সেনুটু, সাং- নাজিরপুর কুচিয়াপাড়া, গোদাগাড়ী, রাজশাহী। সাজা: ২ মাস বিনাশ্রম কারাদণ্ড।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের তৎপরতা এলাকায় জনমনে স্বস্তি এনেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা