শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের রক্তেই গণতন্ত্র সমুন্নত থাকবে: নাটোরে হুইপ দুলু সাতক্ষীরা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দুর্গাপুরে দিনে-দুপুরে ভ্যান ছিনতাইচেষ্টা: এলাকাবাসীর হাতে আটক ১, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ ফ্রান্স প্রবাসী আবেদ হোসাইনকে বাহুবল যুব সমাজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এর সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১–৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬–এর কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্রমিক-মালিক ঐক্যেই সমৃদ্ধির পথ—মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শ্রদ্ধা ও সংহতির আহ্বান টঙ্গীতে অভিযানে ধরাছোঁয়ার বাইরে অভিযোগভুক্ত নারী মাদক ব্যবসায়ী আটক, উদ্বেগে এলাকাবাসী শৈলকুপায় আলোচিত ঘটনা: মেয়ের জন্য ঠিক করা পাত্রের সঙ্গে পালিয়েছেন মা

গাজীপুরে ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়ী খুন! পুত্রবধূ সহ গ্রেফতার-৩

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : গাজীপুরে শাশুড়ীকে খুন করে ডাকাতির নাটক সাজিয়ে পুত্রবধু সহ গ্রেফতার ৩ জন। গাজীপুরে শাশুড়ীকে খুন করে ডাকাতির নাটক সাজানোর ঘটনায় পুত্রবধু সহ গ্রেফতার ৩ জন। নগদ টাকা ও স্বর্ণালংকারের লোভেই শাশুড়ীকে খুন করে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দেন পুত্রবধু। বৃহস্পতিবার (৯এপ্রিল) সকালে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।  গ্রেফতার আসামিরা হলেন- পিরুজালী মধ্যপাড়া গ্রামের নিহত শাশুড়ী আছমা আক্তারের পুত্রবধু আরিফা আক্তার উর্মী (২২), পিরুজালী আলিমপাড়া গ্রামের মৃত. আব্দুল মান্নানের ছেলে উজ্জ্বল হোসেন (৪৬) ও মধ্যপাড়া গ্রামের আলম মিয়ার স্ত্রী শাহনাজ বেগম (৪৫)। মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই সুজন রঞ্জন তালুকদার বলেন, গত মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার পিরুজালী ইউনিয়ন মধ্যপাড়া গ্রামে একটি হত্যাকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুত্রবধু আছমা আক্তার তার বসতবাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে এবং ডাকার দলের হামলায় তার শাশুড়ীর মৃত্যু হয় বলে দাবি করে। ডাকাতির ঘটনার আলামত তদন্তে পুলিশের একটি চৌকস টিম কাজ শুরু করে। পরবর্তী পুলিশ আছমা আক্তারকে জিজ্ঞাসাবাদ করলে খুনের ঘটনা স্বীকার করে। হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত পুত্রবধু সহ ৩ জনকে আটক করতে সক্ষম হয়। থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলা নং ১২। এবিষয়ে জয়দেবপুর থানার ওসি ( ভারপ্রাপ্ত) নয়ন কুমার কর জানান, ডাকাতির ঘটনায় পুত্রবধু আছমা আক্তারের আচরণ সন্দেহ জনক মনে হয়। পরবর্তীতে পুলিশ তথ্য- প্রযুক্তি ব্যবহার করে আসামিদের সনাক্ত করে এবং ৩ জনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা