বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির (আংশিক) ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার মহাদেবপুরে অসাবধানতায় প্রাণ গেল ১০ মাস বয়সী শিশুর বিশ্ব গণমাধ্যম দিবসে ঢাকা প্রেসক্লাবের ১৩ দফা দাবি উত্থাপন ধামরাইয়ে ৫ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৩০ লাখ টাকা জরিমানা শেরপুর জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম, ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ বছর পর এশিয়ান বিচ গেমসে পদক পুনরুদ্ধার, নারী কাবাডি দলকে প্রতিমন্ত্রীর অভিনন্দন মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের

গাজীপুরের শ্রীপুরে মাদরাসার ছাত্র তুষার (৯) এর মরদেহ উদ্ধার।

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাদরাসার ছাত্র তুষার (৯) এর মরদেহ উদ্ধার করেছে। জানা গেছে, নিহত তুষার উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেনীর ছাত্র। এ ঘটনায় নিহতের বাবা মঙ্গলবার রাতে শ্রীপুর থানায় অপমৃত্যুর মামলা করেছেন। নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সে মাদরাসা থেকে বাড়ি ফেরে। বই খাতা রেখে বাড়ির বাইরে খেলতে যায়। তারপর সে আর বাড়ি ফেরেনি। বিকেলে তারা জানতে পারেন বাড়ির অদূরে বাঁশ ঝাড়ের নিচে সে পড়ে আছে। তাকে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীপুর থানার উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যা হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। শরীরের কোথাও কোন জখমের চিহ্ন পাওয়া যায়নি। কি কারণে তার মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত করতে পারেননি স্বজনরা। বিষয়ের শ্রীপুর থানা ওসি মোহাম্মদ নাসির আহমেদ জানান, ওই শিশু মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা