মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ধলীগৌরনগর দাখিল মাদ্রাসায় সরকারি পাঠ্যবই সরিয়ে বিক্রির অভিযোগ, এলাকাজুড়ে তোলপাড় আকবরশাহ থানার বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। জাহিদ ইকবাল জাহাঙ্গীরের কলমে ‘মতলবী’—সমাজবাস্তবতার অনন্য কাব্যচিত্র আলোচনা সমালোচনা, নিন্দা আর অসুস্থতাকে জয় করে মানুষের অধিকারের লড়াইয়ে অদম্য শারমিন আরা দূর্গাপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে, আলোচনা সভা মনপুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মসজিদের ৪-৫ লাখ টাকার ক্ষতি, সহায়তার আবেদন আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন নেত্রকোনায় প্রবাসীর সম্পত্তি দখলের পাঁয়তারা! জাল দলিলের অভিযোগ মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।

গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার মলয় দত্তের মৃত্যুতে গভীর শোক

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি এবং ডাকুয়া ইউনিয়নের আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার মলয় দত্ত (৫৫) আর নেই। ২৬ সেপ্টেম্বর শুক্রবার রাত ১২ টার দিকে তিনি মাদারীপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র ছেলে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

সমিত কুমার মলয় দত্ত ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা এবং সামাজিক কর্মকাণ্ডে তিনি ছিলেন সর্বদা সক্রিয়। শিক্ষা বিস্তারে তাঁর অবদান, সমাজ পরিবর্তনে তার ভূমিকা এবং সত্য প্রকাশে তার সাহসী অবস্থান তাকে মানুষের হৃদয়ের বিশেষ আসনে বসিয়েছে। তিনি শুধু একজন সাংবাদিক বা শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন সমাজের আলোকবর্তিকা, যিনি শিক্ষার্থীদের দিয়েছেন নৈতিকতার দীক্ষা এবং সাধারণ মানুষকে শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে দাড়ানোর শিক্ষা।

গলাচিপা অঞ্চলে দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতা করেছেন নিরপেক্ষতা ও সততার সঙ্গে। তার সংবাদগুলোতে ছিল সাধারণ মানুষের সমস্যা, বঞ্চিত মানুষের কণ্ঠস্বর এবং উন্নয়নের দাবি। অন্যদিকে শিক্ষক হিসেবে তিনি প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষা দিয়েছেন দায়িত্বশীল নাগরিক হওয়ার পাঠ। তার হাতে গড়ে উঠেছে অসংখ্য শিক্ষার্থী, যারা আজ নানা পেশায় দেশ-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে।

সমিত কুমার মলয় দত্তের মৃত্যুতে গলাচিপা প্রেসক্লাব, শিক্ষক সমাজ, সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে— সমিত কুমার মলয় দত্ত ছিলেন সাংবাদিক সমাজের অভিভাবকসুলভ নেতা। তার মৃত্যু শুধু সাংবাদিকদের জন্য নয়, পুরো গলাচিপা সমাজের জন্যই এক অপূরণীয় ক্ষতি।

শনিবার সকাল ৯টায় তার মরদেহ নিজ গ্রাম ডাকুয়া ইউনিয়নের আটখালীতে নেওয়া হয়। সেখানে আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শেষ শ্রদ্ধা নিবেদনের পর তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

গলাচিপার সর্বস্তরের মানুষ তার মৃত্যুতে শোকাহত। দীর্ঘদিনের কর্মনিষ্ঠা, মানবিকতা ও সমাজসেবামূলক কাজের জন্য তিনি সাধারণ মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবেন। তার চলে যাওয়া গলাচিপাকে যেমন শূন্য করেছে, তেমনি রেখে গেছে আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় জীবনদর্শন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।