রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন শিবগঞ্জে প্রশাসককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ পুকুর খনন করছেন ইউপি সদস্য। আব্দুল আজিজ সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনে দুলাভাই বাহিনীর সঙ্গে কোষ্টগার্ডের বন্দুক যুদ্ধে নিহত-১ আটক-২ সরাইলে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে ঠিকাদারের লাইসেন্সে চেয়ারম্যান-মেম্বারদের কাজ পরিচালনার অভিযোগ, অনিয়মে বন্ধ ড্রেন নির্মাণকাজ আটঘরিয়ার কয়ড়াবাড়ি রত্নাই নদীতে ডুবে শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু গলাচিপায় ৩ দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ এর উদ্বোধন টেকনাফ শীলখালীতে ৪৬ হাজার ইয়াবাসহ আটক ১ চন্দ্রগঞ্জে যুব জামায়াতের মাদকবিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

গলাচিপায় ৩ দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ এর উদ্বোধন

খন্দকার জলিল, জেলা প্রতিনিধি, পটুয়াখালী:

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আধুনিক, টেকসই কৃষি প্রযুক্তির প্রসারে পটুয়াখালীর গলাচিপায় তিন দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় গলাচিপা উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ ভবন প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর-এর উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি রাষ্ট্রীয় দায়িত্বে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।

উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সী, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মো. মহিবুল্লাহ এনিম এবং স্থানীয় বিএনপি নেতা মো. আশ্রাফুজ্জামান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রান্তিক কৃষক, জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ইউএনও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করে আধুনিক কৃষি প্রযুক্তির সরঞ্জাম, উন্নত জাতের ফলজ, বনজ ও ফুলের গাছের চারা ঘুরে দেখেন। পরে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার বলেন, সরকারের গৃহীত দেশব্যাপী পাঁচ কোটি ফলজ ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে গলাচিপা উপজেলা কৃষি অফিস কৃষকদের মাঝে উন্নত জাতের চারা, বীজ ও সার বিতরণ করছে। তিনি সরকারি প্রণোদনা যথাযথভাবে ব্যবহার করার আহ্বান জানিয়ে বলেন, কেউ যদি এসব চারা বা সার অপব্যবহার কিংবা বিক্রি করেন, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে তিনি সরকারি কোনো সুবিধা পাবেন না।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি খালিদ হাসান মিল্টন, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান এবং বিএনপি নেতা মো. আশ্রাফুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, “বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে কৃষকদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি।”

অনুষ্ঠান শেষে প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার আওতায় সার ও উন্নত জাতের গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই তিন দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা