শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের জাগরণ, আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত * উখিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও স্থায়ী বসতি, স্থানীয়দের উদ্যোগ, ভবিষ্যৎ নিয়ে শষ্কা * মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা

গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

খন্দকার জলিল জেলা প্রতিনিধি, পটুয়াখালী।

পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি সূচনা করা হয়। এরপর সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন এবং গলাচিপা কেন্দ্রীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং উপস্থিত অতিথিদের সশ্রদ্ধ সালাম জানানো হয়। পরবর্তীতে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়।এতে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা তাদের দক্ষতা প্রদর্শন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাদ যোহর উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান তার বক্তব্যে বলেন, “মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির ইতিহাসে এক অনন্য গৌরবময় অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাদের এই ত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না। তিনি আরও বলেন, স্বাধীনতার চেতনা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, তা আমাদের দৈনন্দিন জীবন, কাজ ও চিন্তায় বাস্তবায়ন করতে হবে। দুর্নীতি, অন্যায়, অবিচার এবং সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে ধরে রাখতে হলে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি সতর্ক করে বলেন, স্বাধীনতার চেতনাবিরোধী যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। সবশেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা