বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নে উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত 🇧🇩 🇦🇷 ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল, উল্লাসে কাপছে ঝিনাইদহ শহর, ঝিনাইদহে স্কুলছাত্রী লামিয়ার রহস্যজনক মৃ,ত্যু, পরিবারের আ,হাজারি, কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন, জনদুর্ভোগ চরমে ঘাটাইলে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

গলাচিপায় মালিকবিহীন তিন মহিষের নিলাম, বিক্রি হলো ১ লাখ ৭৫ হাজার টাকায়

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপায় জব্দ করা মালিকবিহীন তিনটি মহিষ প্রকাশ্যে জনসম্মুখে নিলামে বিক্রি করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল ৯টায় গলাচিপা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই নিলাম কার্যক্রম।
জানা যায়, গত ২৩ আগস্ট সকাল ১১টার দিকে গলাচিপা থানার এসআই মো. বেল্লাল হোসেন (নি:) মাদক উদ্ধার ও পরোয়ানা তামিলের জন্য ডাকুয়া ইউনিয়নের হোগলবুনিয়া গ্রামে গেলে জনৈক জহিরুল মাস্টারের বাড়ির সামনে ওয়াবদার ঢালে তিনটি মহিষ অবাধে বিচরণ করতে দেখতে পান। পরবর্তীতে মালিক সন্ধান করা হলেও কাউকে পাওয়া যায়নি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে একই গ্রামের সামসুল হক হাওলাদারের পুত্র আবুল বশার (৪০)-এর জিম্মায় মহিষগুলো রাখা হয় এবং গলাচিপা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতকে জানানো হয়।
প্রকৃত মালিকের সন্ধান না মেলায় আদালতের নির্দেশে মহিষ তিনটি নিলামে বিক্রির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিলামের দিনে মোট সাতজন অংশ নেন। সর্বোচ্চ দরদাতা হিসেবে গলাচিপা পৌরসভার শ্যামলীবাগ এলাকার মো. মাহবুবুর রহমান ১ লাখ ৭৫ হাজার টাকা এবং অতিরিক্ত ২০% ভ্যাট পরিশোধ করে মহিষ তিনটির মালিকানা লাভ করেন।
নিলামে বিক্রি হওয়া মহিষ তিনটির বিবরণ অনুযায়ী— ১. একটি বিচ্চু মহিষ, গায়ের রং কালো, শিং দুটি বাঁকা, বয়স আনুমানিক ৫ বছর, লেজের মাথা সাদা ২. একটি ছোট চেলা মহিষ, গায়ের রং কালো, বয়স প্রায় ১ বছর, শিং দুটি খাড়া ৩. আরেকটি ছোট চেলা মহিষ, চান কপালী, শিং দুটি খাড়া, বয়স প্রায় ১ বছর।
নিলাম কার্যক্রম অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন, গলাচিপা থানার এসআই মো. বেল্লাল হোসেন (নি:), গলাচিপা আদালতের সিএসআই মো. আনিসুর রহমান, জিআরও মো. আবু সালেহ, বেঞ্চ সহকারী মো. ফেরদাউস মিয়াসহ আরও অনেকে।
সর্বশেষ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন এর নির্দেশে জনসম্মুখে মাহবুবুর রহমানের কাছে মহিষ তিনটি বুঝিয়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।