শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

গলাচিপায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নির্যাতন, নিন্দার ঝড়

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে ছেলেধরা সন্দেহে পা বেঁধে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় তীব্র নিন্দার ঝড় বইছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ২২ সেপ্টেম্বর সোমবার দুপুর ২ টার দিকে গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের টেক্সটাইল এলাকায় এ ঘটনা ঘটে।

মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি হাসান হাওলাদারের বাসায় প্রবেশ করে হঠাৎ করে তার এক শিশুসন্তানকে নিয়ে দৌড় দেন। বিষয়টি টের পেয়ে হাসানের স্ত্রী তাসলিমা বেগম ডাক-চিৎকার করলে শিশুটিকে ছেড়ে দিয়ে তিনি দৌড়ে পালিয়ে যান। এসময় উৎসুক জনতা তাকে আটক করে পা বেঁধে বেধড়ক মারধর করে।

খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে। পরে জানা যায়, তার নাম কবির মৃধা (৩০) তিনি দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জৌতা গ্রামের বাসিন্দা। তার স্ত্রী-সন্তান নেই এবং দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভুগছেন।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান বলেন, “কবির মৃধা মানসিক ভারসাম্যহীন রোগী। স্থানীয়রা বিষয়টি বুঝতে না পেরে ভুলবশত ছেলেধরা সন্দেহে তাকে মারধ করেছে।”

জৌতা গ্রামের বর্তমান মেম্বার আতিকুর রহমান মৃধা বলেন, কবির তার চাচাতো ভাই এবং তিনি দীর্ঘদিন মানসিক অসুস্থতায় ভুগছেন।

ঘটনার পর কবিরকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও দেখে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন মানসিক রোগীকে এভাবে নির্যাতন করা অমানবিক কাজ। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা