বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন ৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ।

গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

​খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী: ​পটুয়াখালীর গলাচিপায় থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ​পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার এসআই (নিঃ) মো: আলতাফ হোসেন খানের নেতৃত্বে একদল পুলিশ গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ স্বর্ণকার পট্টি এলাকায় মেসার্স ‘ভাই ভাই জুয়েলার্স’-এর সামনের পাকা রাস্তায় অভিযান চালায়। সেখান থেকে প্রথমে মো: বেল্লাল মৃধা (৪৪) নামে এক আসামিকে আটক করা হয়। ​পরে গ্রেফতারকৃত বেল্লালের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে রতনদী তালতলী ইউনিয়নের বড় চৌদ্দকানী সাকিনস্থ মুজিবনগর লাল ব্যারাক সরকারি আবাসন এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। সেখানে আতিকুর রহমান হেলালের বসতঘরের সামনে থেকে আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় তিন আসামির দেহ তল্লাশি করে সর্বমোট ৫৪ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। ​গ্রেফতারকৃত আসামিরা হলেন: • ​মো: বেল্লাল মৃধা (৪৪) পিতা: মৃত হাসেন মৃধা সাং নতুন বাজার, গলাচিপা পৌরসভা। • ​মো: আতিকুর রহমান হেলাল (৫৪) পিতা: মো: আব্দুর রব হাওলাদার সাং উলানিয়া, ১নং ওয়ার্ড। • ​মো: আনোয়ার দরজী (২৮) পিতা: মৃত সামসুল হক দরজী সাং উলানিয়া। ​এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণী ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর: ৩৮, তারিখ: ১৫/০৯/২০২৬). ​ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো: ইমতিয়াজ আহমেদ বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। তরুণ সমাজ ও এলাকাকে মাদকমুক্ত রাখতে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।” ​গ্রেফতারকৃত আসামিদের আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা