সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। উখিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক

গলাচিপায় ডেভিল হান্ট অভিযানে পাঁচজন গ্রেফতার

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপা থানার উদ্যোগে চালানো রাতভর বিশেষ অভিযান ডেভিল হান্ট’এ স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত আ,লীগের পাঁচজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান পরিচালিত হয় ১৬ জুলাই দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে। অভিযানে গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। অভিযান এখনও চলমান রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন ১. মো. ফরহাদ হোসেন (৫২) সভাপতি গলাচিপা পৌর আ,লীগ পিতা- মৃত আঃ রাজ্জাক মিয়া সাং সামুদাবাদ রোড, ওয়ার্ড নং ০৭, গলাচিপা পৌরসভা। ২. মো. রিপন খান (৪২) সদস্য ইউনিয়ন আ,লীগ পিতা- মৃত আঃ হাকিম খান সাং ফুলখালী, ওয়ার্ড নং ০৯, ডাকুয়া ইউনিয়ন। ৩. মো. রিপন আকন (৪২) সহ-সভাপতি ওয়ার্ড আ,লীগ পিতা- আঃ বারেক আকন সাং ফুলখালী, ওয়ার্ড নং ০৯, ডাকুয়া ইউনিয়ন। ৪. মো. নাসির মোল্লা (৪৫) সাধারণ সম্পাদক ওয়ার্ড আ,লীগ পিতা- মৃত মোহাম্মদ মোল্লা সাং বোয়ালিয়া, ৯ নং ওয়ার্ড, গলাচিপা ইউনিয়ন। ৫. মো. হাফিজুর রহমান চৌকিদার (২৭) সাধারণ সম্পাদক ইউনিয়ন শ্রমিক লীগ পিতা- মৃত মোফাজ্জেল চৌকিদার সাং উত্তর পানপট্টি, ওয়ার্ড নং ০২, পানপট্টি ইউনিয়ন।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান জানান, অভিযান অব্যাহত রয়েছে। গলাচিপার মানুষের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বাত্মকভাবে কাজ করছি। তিনি আরও বলেন গলাচিপা থানা পুলিশ স্থানীয় জনগণকে সন্দেহভাজন কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে। অপরাধ নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও জরুরি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা