শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
আরএমপি’র ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে মোহাম্মদ ফয়েজুল কবিরের দায়িত্ব গ্রহণ ভোলার লালমোহনে নারিকেল পাড়া কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আটক ৪ কক্সবাজারে প্রেস কাউন্সিলের সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত *কসবায় ২৪ কেজি গাঁজাসহ সিএনজি উদ্ধার মাদক কারবারিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত* তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: ২টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়ে জরিমানা” টঙ্গী পশ্চিমে ওসির বিশেষ অভিযানে বদলে গেছে দৃশ্যপট: জনমনে স্বস্তি, কোণঠাসা মাদক ব্যাবসায়ীরা গলাচিপায় জেলেদের মাঝে জাল বিতরণ ও উন্নয়ন প্রতিশ্রুতি দিলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযান: পৃথক অভিযানে ট্যাপেন্ডাডলসহ আটক ৩ নাচোল উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দেখতে চান সফিকুল ইসলামকে চার ইউনিয়ন ও পৌরসভার তৃণমূল জনগণ। চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গলাচিপায় জেলেদের মাঝে জাল বিতরণ ও উন্নয়ন প্রতিশ্রুতি দিলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী:

পটুয়াখালীর গলাচিপায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক জেলেদের মাঝে আনুষ্ঠানিকভাবে ইলিশ জাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মে) বিকাল ৩.৩০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজার মো. ইজাজুল হকের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নূরুল হক নুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. ইখতিয়ার রহমান কবির, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম, জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মো. মহিবুল্লাহ এনিম, উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান ও সদস্য সচিব মো. জাকির হোসাইন মুন্সি প্রমুখ। এসময় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলে পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে সরকারি আইন মেনে নির্দিষ্ট সময়ে মা ইলিশ রক্ষায় জেলেদের সচেতন হওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নূরুল হক নুর জেলেদের উদ্দেশ্যে বলেন, নদী ও সমুদ্রে মৎস্য আহরণের ক্ষেত্রে সরকারি আইন যথাযথভাবে পালন করতে হবে। তিনি আরও আশ্বাস দেন যে, চরাঞ্চল ও বেড়িবাঁধের বাইরে বসবাসরত অসহায় জেলে পরিবারগুলোকে নিয়মিত খাদ্য সহায়তা ও উপকরণ দেওয়া হবে। পাশাপাশি তিনি এলাকার রাস্তাঘাট সংস্কার এবং চিকিৎসা সেবার মানোন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেন। মাদক প্রসঙ্গে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর কেউ সম্পৃক্ত থাকলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী দুর্যোগে ক্ষতিগ্রস্ত জেলেদের হাতে ইলিশ জাল তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা