সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। উখিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক

গলাচিপায় একরাতে চার দোকান চুরি, সিসিটিভি ফুটেজ দেখে চোর গ্রেফতার

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি সেন্টার বাজারে এক রাতে চারটি দোকানে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। ১৩ জুলাই রবিবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের সময় দোকান বন্ধ করে দোকানদাররা বাড়িতে চলে গেলে রাতে এই চুরির ঘটনা ঘটে।

চুরি হওয়া দোকানগুলো হলো, রাব্বি চৌকিদারের হার্ডওয়ারের দোকান, মাহাবুব মুন্সীর কাপড়ের দোকান, রক্তিম আকনের ভ্যারাইটিস দোকান এবং দলিল উদ্দিন ফরাজির মুদি ও মনোহর সামগ্রীর দোকান।

চোরেরা চারটি দোকান থেকে সর্বমোট ১ লক্ষ ৩৪ হাজার ৫ শত টাকা চুরি করে নিয়ে যায়।

পরদিন ১৪ জুলাই সকাল ৫টার দিকে রাব্বি চৌকিদার দোকানে এসে দেখতে পান দোকানের দরজা খোলা এবং তালা ভাঙা। সঙ্গে সঙ্গে তিনি লোকজন ডেকে আনলে আরও তিনটি দোকানের তালা ভাঙা এবং দরজা খোলা দেখতে পান। খবর দিলে সংশ্লিষ্ট দোকানদাররাও এসে নিজেদের দোকানে চুরির আলামত দেখতে পান।

এছাড়াও পাশেই অবস্থিত কৃষি ব্যাংক পানপট্টি শাখার তালাও ভাঙা অবস্থায় পাওয়া গেলেও সেখান থেকে কোনো কিছু নেয়নি বলে জানা গেছে।

খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ অভিযুক্ত চোরকে শনাক্ত করে। তার নাম মো. মাসুদ দালাল (৩৬) পিতা আইয়ুব আলী দালাল গ্রাম পানপট্টি ইউনিয়নের গ্রামর্দ্দন।

১৪ জুলাই রাত ৮টার দিকে তার বাড়ির নিকটবর্তী এলাকা থেকে মাসুদ দালালকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী চুরির কাজে ব্যবহৃত লোহার সাবল, হাতুড়ি ও বিশেষ চাবি তার ঘরের পূর্ব পাশ থেকে উদ্ধার করে।

রাব্বি চৌকিদার বাদী হয়ে গলাচিপা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাসুদের বিরুদ্ধে একাধিক চুরি, ডাকাতি, মাদক এবং নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা রয়েছে। চুরির ঘটনায় তার সম্পৃক্ততার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীদের মাঝে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, বাজার এলাকায় রাত্রিকালীন টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা