মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ধলীগৌরনগর দাখিল মাদ্রাসায় সরকারি পাঠ্যবই সরিয়ে বিক্রির অভিযোগ, এলাকাজুড়ে তোলপাড় আকবরশাহ থানার বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। জাহিদ ইকবাল জাহাঙ্গীরের কলমে ‘মতলবী’—সমাজবাস্তবতার অনন্য কাব্যচিত্র আলোচনা সমালোচনা, নিন্দা আর অসুস্থতাকে জয় করে মানুষের অধিকারের লড়াইয়ে অদম্য শারমিন আরা দূর্গাপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে, আলোচনা সভা মনপুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মসজিদের ৪-৫ লাখ টাকার ক্ষতি, সহায়তার আবেদন আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন নেত্রকোনায় প্রবাসীর সম্পত্তি দখলের পাঁয়তারা! জাল দলিলের অভিযোগ মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।

খেলাধুলার চর্চার মধ্য দিয়েই গড়ে উঠবে মাদকমুক্ত ও সুস্থ জাতি : আমিনুল হক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনের গণমানুষের নেতা, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাফ জয়ী ফুটবলার আমিনুল হক বলেছেন, আপনারা যারা আজ মাঠে অংশ নিচ্ছেন – আপনাদের মাধ্যমে আপনাদের পরিবার, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদেরও মাঠে আনুন। খেলাধুলার মাধ্যমে আমরা যেন সুস্থ সাংস্কৃতিক চর্চা বজায় রাখতে পারি। ক্রিকেট হোক বা ফুটবল- এই ক্রীড়া চর্চাই আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যাবে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুর ডিওএসএস এ- আয়োজিত “৩৬ এ জুলাই ক্রিকেট টুর্নামেন্ট”-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, ৩৬ এ জুলাই ক্রিকেট টুর্নামেন্টে ৩২টি দল অংশ নিচ্ছে। আমি আশা করি, টুর্নামেন্টের মর্যাদা ও ঐতিহ্য রক্ষায় খেলোয়াড়রা সুশৃঙ্খলভাবে প্রতিটি ম্যাচ সম্পন্ন করবেন এবং ফাইনালে আরও জাঁকজমকপূর্ণভাবে সমাপ্তি ঘটাবেন।

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে আমাদের তরুণ সমাজকে মাঠে ফিরিয়ে আনতে হবে। এতে যেমন শারীরিকভাবে আমরা সুস্থ জাতি গড়ে তুলতে পারব, তেমনি খেলাধুলার চর্চাই মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম পথ।

অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ানুরাগী, খেলোয়াড় ও তরুণ সমাজের উপস্থিতিতে ছিল উৎসবমুখর পরিবেশ।

এর আগে দিনটিতে উত্তরার একটি ক্যাফে রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক সাফ জয়ী ফুটবলার আমিনুল হক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

মোঃ জাকির হোসেন
শুক্রবার, ১০ অক্টোবর।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।