মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ধলীগৌরনগর দাখিল মাদ্রাসায় সরকারি পাঠ্যবই সরিয়ে বিক্রির অভিযোগ, এলাকাজুড়ে তোলপাড় আকবরশাহ থানার বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। জাহিদ ইকবাল জাহাঙ্গীরের কলমে ‘মতলবী’—সমাজবাস্তবতার অনন্য কাব্যচিত্র আলোচনা সমালোচনা, নিন্দা আর অসুস্থতাকে জয় করে মানুষের অধিকারের লড়াইয়ে অদম্য শারমিন আরা দূর্গাপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে, আলোচনা সভা মনপুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মসজিদের ৪-৫ লাখ টাকার ক্ষতি, সহায়তার আবেদন আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন নেত্রকোনায় প্রবাসীর সম্পত্তি দখলের পাঁয়তারা! জাল দলিলের অভিযোগ মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।

খুনের মামলার দুই আসামি গ্রেফতার

মুহাম্মদ আজিজুর রহমান খান

নেত্রকোনা জেলা বিশেষ প্রতিনিধি

নেত্রকোনা জেলার দুর্গাপুরে হত্যার কারণে থানায় মামলা হয়েছে। কাকৈরগড়া ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের মৃত জাহের আলীর ছেলে সাইদুল কে হত্যা করা হয় । এ ঘটনায় সাইদুলের চাচা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেন।

হত্যা মামলার আসামীরা হলেন, দক্ষিণ লক্ষীপুর গ্রামের আব্দুস ছামাদের ছেলে আব্দুল রাশিদ, শহীদ মিয়া, শান্তিপুর গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে জিয়া,একই গ্রামের জিয়ার ছেলে মো. ইয়াছিন, লক্ষীপুর গ্রামের মৃত মিয়া হোসেনের ছেলে আব্দুস ছামাদ, লক্ষীপুর গ্রামের আব্দুস ছামাদের স্ত্রী রাবিয়া আক্তার। এ ঘটনায় মামলার আসামি ২ জনকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় জানায় মামলার বাদী মোস্তাফিজুর রহমান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে মামলার আসামিদের সাথে সাইদুলের পরিবারের মধ্যে বিরোধ চলছিল দীর্ঘদিন যাবত। ৬ সেপ্টেম্বর শনিবার বিকেল সাড়ে ৪ টায় সাইদুল দক্ষিণ লক্ষীপুর নিজ এলাকায় নিজ জমিতে কাজ করছিল,সাথে ছিল মামলার বাদী সাইদুলের চাচা মোস্তাফিজুর রহমানও।তখন হঠাৎ করেই মামলার আসামীগনেরা পূর্ব শত্রুতার কারণে প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র, লাঠি নিয়ে সাইদুলের কাছে গিয়ে অশালীন ভাষায় বকাবকি করতে থাকে এবং আব্দুস ছামাদ সাইদুলকে খুন করার হুমকিও দেয় তখন ।
একপর্যায়ে আসামিদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সাইদুলের মাথায় আঘাত করে। এ সময় সাইদুল মাটিতে পড়ে যায় বাকিরা যার যার হাতে থাকা লাঠি সোটা দিয়ে শরীরের বেড়ধক আঘাত করে মারাত্মক জখম করে সাইদুলকে। এ সময়ব মোস্তাফিজুকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করলে তা ব্যর্থ হয় এবং মোস্তাফিজুর দৌড়ে পালিয়ে যায় । মোস্তাফিজুর চিৎকার দিলে এলাকার লোকজন এসে সাইদুলকে উদ্ধার করে।স্থানীয়দের সহযোগিতায় আত্নীয় স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সাইদুলকে ময়মনসিংহ মেডিকেলে রেফার করেন। ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পরে চিকিৎসকেরা আরও উন্নত চিকিৎসার জন্য সাইদুলকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। ঢাকা মেডিক্যালে গত ৭ সেপ্টেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় সাইদুলের মৃত্যু হয় ।

৯ সেপ্টেম্বর মোস্তাফিজুর রহমান ৬ জনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা করেন। মোস্তাফিজুর রহমান দোষীদের সর্বোচ্চ শাস্তি চান আদালতের কাছে ।

দুর্গাপুর থানা জানায় যে, হত্যা মামলার দুই আসামি জিয়া ও ইয়াসিনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের ধরার জন্য চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের ধরার জন্য চেষ্টার কোন ত্রুটি থাকবে না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।