শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের রক্তেই গণতন্ত্র সমুন্নত থাকবে: নাটোরে হুইপ দুলু সাতক্ষীরা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দুর্গাপুরে দিনে-দুপুরে ভ্যান ছিনতাইচেষ্টা: এলাকাবাসীর হাতে আটক ১, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ ফ্রান্স প্রবাসী আবেদ হোসাইনকে বাহুবল যুব সমাজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এর সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১–৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬–এর কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্রমিক-মালিক ঐক্যেই সমৃদ্ধির পথ—মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শ্রদ্ধা ও সংহতির আহ্বান টঙ্গীতে অভিযানে ধরাছোঁয়ার বাইরে অভিযোগভুক্ত নারী মাদক ব্যবসায়ী আটক, উদ্বেগে এলাকাবাসী শৈলকুপায় আলোচিত ঘটনা: মেয়ের জন্য ঠিক করা পাত্রের সঙ্গে পালিয়েছেন মা

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছাত্রদল নেতা আকরাম আহমেদের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ।

শনিবার রাজধানীর মিরপুরের ন্যাশনাল বাংলা স্কুল মাঠে ছাত্রদলের প্রায় ৮ শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়, যাতে তিনি জনগণের প্রত্যাশা পূরণ ও ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন।

আয়োজক আকরাম আহমেদ বলেন, বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

ইফতার মাহফিলে সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আইয়ুবসহ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা