মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
খাদিমপাড়ার বিসিকে রাস্তা বন্ধ নিয়ে সংঘর্ষ: পুলিশ-জনতার ধাওয়া-পাল্টা ধাওয়া  দুর্গাপুরে রাস্তার মাঝখানে গাছ, চরম দুর্ভোগে ১৫-২০টি পরিবার ‎ ‎ তালা উপজেলা প্রেসক্লাবের নির্মাণকাজে ভাঙচুর ! ঘটনাস্থল পরিদর্শনে থানার ওসি রাজবাড়ীতে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচি পরিদর্শন করলেন জেলা প্রশাসক। এনজিও থেকে লোন নেওয়া এক নারীর কাছ থেকে ছি,নতাইকৃত ০৬ লাখ টাকাসহব০৩ ছিন,তাইকারীকে গ্রে,ফতার করেছে পুলিশ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার দুই যুবক নিহত সিগারেটের দাম সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা করার প্রস্তাব তালা হাসপাতালের  ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত গাজীপুরের টঙ্গীতে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ, আটক স্বামী উখিয়ায় র‌্যাবের অভিযানে ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

খাদিমপাড়ার বিসিকে রাস্তা বন্ধ নিয়ে সংঘর্ষ: পুলিশ-জনতার ধাওয়া-পাল্টা ধাওয়া 

ফয়ছল কাদির, সিলেট বিভাগীয় ব্যুরো চীফ :

সিলেটের খাদিমপাড়া এলাকার বিসিক শিল্প নগরীর ভিতর দিয়ে রুস্তমপুর ও দিগন্ত আবাসিক এলাকা পুরাতন একটি রাস্তা বন্ধ করে দিতে চায় বিসিক শিল্প নগরীর কর্তৃপক্ষরা। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে শাহপরান থানা পুলিশের সঙ্গে স্থানীয় জনতার ধাওয়া-পাল্টা ধাওয়া ও উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সদস্য, স্থানীয় সংবাদকর্মী এবং রসুলপুর এলাকার নারী-পুরুষসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিসিক শিল্প নগরী এলাকার মধ্য দিয়ে রুস্তমপুর ও দিগন্ত আবাসিক এলাকার একটি পুরাতন রাস্তা বন্ধ করে দিতে চায় ডিসেক্ট শিল্পনগরী এলাকার সকল কর্তৃপক্ষ। এর জেরে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় পুলিশ ও জনতার মধ্যে ইটপাটকেল নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য ও রুস্তমপুর এলাকার নারী-পুরুষ সহ বেশ কয়েকজন আহত হন। পাশাপাশি ঘটনাস্থলে দায়িত্ব পালন করতে যাওয়া স্থানীয় কয়েকজন সংবাদকর্মীও আহত হয়েছেন এবং তাদের ব্যবহৃত ক্যামেরা মোবাইল ফোন ও বুম ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। আহতদের সিলেটের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। শাহপরান থানার দায়িত্বরত এক কর্মকর্তা জানান, “রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা